হোম > জাতীয়

প্রয়োজনীয়তা বিবেচনায় দ্বিতীয় পদ্মা সেতুর ব্যাপারে সিদ্ধান্ত: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রয়োজনীয়তা বিবেচনা করে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে দ্বিতীয় পদ্মা সেতু করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার প্রধানমন্ত্রীর নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

দ্বিতীয় পদ্মা সেতু নিয়ে এক প্রশ্নের জবাবে সরকারপ্রধান বলেন, সারা দেশে বিভিন্ন সেতু নির্মাণ করে সংযোগ তৈরি করেছি। পদ্মা সেতু চালু হওয়ার পরে দ্বিতীয়টার জন্য আয়োজন রয়েছে। তবু আগে দেখতে হবে, এটার প্রয়োজনীয়তা কতটুকু। সেটা বিবেচনা করে করা হবে।

প্রধানমন্ত্রী বলেন, ‘এখনই এত বড় একটা কাজ শেষ করে আবার আরেকটা এখনই শুরু করতে পারব না।’

প্রধানমন্ত্রীর পরামর্শে আরিচা থেকে পাটুরিয়ায় ফেরিঘাট সরানো হয়েছে বলে জানান তিনি। এ ছাড়া সংযোগ সড়ক নির্মাণের কথাও জানান সরকারপ্রধান। এতে ফেরির সময় কমে আসে বলে মন্তব্য করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, ‘এখন জায়গাটা খুব বড় না, বড় সেতু না। কাজেই ভবিষ্যতে যখন প্রয়োজন হবে মনে করব, আগেই বলেছি, কোনো প্রয়োজন হলে সেটা থেকে রিটার্ন কী আসবে, সেটাও আমাকে দেখতে হবে। সেটা দেখেই প্রকল্প নেব। আমাদের এটা মাথায় আছে। এখন এত বড় খরচ করেছি, সেটার টাকা আগে উঠুক। তার পরে দ্বিতীয়টা করব।’

বন্ধ ২৫ সরকারি পাটকলের ২০টি লিজের জন্য নির্বাচিত

উগ্রবাদী তৎপরতা: শঙ্কা বাড়ছে পলাতক জঙ্গিতে

বিনিয়োগকারীদের সেবা সহজ করতে নতুন আইন অনুমোদন

স্থানীয় সরকারের চার প্রতিষ্ঠানের তথ্য চাইল ইসি

চা-শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণ হবে আগস্টে: সংসদে শ্রমমন্ত্রী

সংসদ অধিবেশন রোববার বেলা ৩টা পর্যন্ত মুলতবি

দেশজুড়ে কোস্ট গার্ডের বৃক্ষরোপণ কর্মসূচি

ফের সিলেটের ডিসি বদল

মন্ত্রীর আশ্বাসে দুটি বেসরকারি বিল প্রত্যাহার করলেন শাহজাহান চৌধুরী

সংসদে আস্তে কথা বলতে বললেন ডেপুটি স্পিকার