হোম > জাতীয়

প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষকের বদলে সংগীত শিক্ষক নিয়োগ ‘অশুভ ইঙ্গিত’: ইসলামী আন্দোলন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে ‘ধর্মীয় শিক্ষক নিয়োগ না দিয়ে’ সংগীতের শিক্ষক নিয়োগ দেওয়ার অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তকে ‘অশুভ ইঙ্গিত’ বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মুহাম্মদ ইমতিয়াজ আলম।

আজ বৃহস্পতিবার ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রচার সম্পাদক মুহাম্মদ মাকসুদুর রহমানের পাঠানো বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

বিবৃতিতে বলা হয়, ‘৯২ ভাগ মুসলমানের দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে সংগীতবিষয়ক শিক্ষক নিয়োগ জন-আকাঙ্ক্ষা পরিপন্থী। অথচ দীর্ঘ বছর ধরে প্রাইমারি স্কুলগুলোতে একজন আরবি বা নূরানি শিক্ষক নিয়োগের জন্য দেশের উলামায়ে কেরাম দাবি করে আসছেন। সরকার প্রাথমিক বিদ্যালয়ে ইসলাম ধর্ম শিক্ষক নিয়োগে এ দেশের অভিভাবকদের দীর্ঘদিনের দাবিকে উপেক্ষা করে অযাচিতভাবে সংগীত শিক্ষক নিয়োগের ঘোষণা দিয়েছে।

‘বিষয়টি চরম উদ্বেগজনক। আমরা এই অবিবেচনাপ্রসূত সিদ্ধান্তের তীব্র নিন্দা জানাচ্ছি।’

যেদিন থেকে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা পদে মোস্তফা সরয়ার ফারুকীকে নিয়োগ দেওয়া হয়েছে, সেদিন থেকেই বর্তমান সরকারের মধ্যে ‘মূল্যবোধের ঘাটতি’ দেখা দিয়েছে বলে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিবৃতিতে অভিযোগ করা হয়।

বিবৃতিতে ইমতিয়াজ আলম বলেন, ‘অবিলম্বে এ সিদ্ধান্ত বাতিল করে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে। সেই সঙ্গে আমি সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী অপসারণ দাবি করছি।’

গাবতলীতে চালু হলো দেশের প্রথম ভ্যাপার হিট ট্রিটমেন্ট প্ল্যান্ট

পরিবেশ মন্ত্রণালয়ের নতুন সচিব ফাহমিদা খানম

সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নিরাপদ অভিবাসনে বাংলাদেশের পাশে থাকবে আইওএম

খাদ্যনিরাপত্তা ও ভেজাল রোধে প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনা

গ্রামীণ উন্নয়নের মাধ্যমেই টেকসই বাংলাদেশ বিনির্মাণ সম্ভব: স্থানীয় সরকারমন্ত্রী

অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি, সরকারের সঙ্গে সমন্বয় করে তফসিল: ইসি মাছউদ

যুবসমাজ দুর্নীতিবিরোধী আন্দোলনে নামলে অর্ধেক দুর্নীতি কমানো সম্ভব: দুদক

প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ যুবরাজের

অক্টোবরেই শুরু হতে পারে স্থানীয় সরকার নির্বাচন, প্রথম ধাপে ইউপি ও পৌরসভা