হোম > জাতীয়

নির্বাচন ঘিরে মোবাইল ব্যাংকিংয়ে কড়াকড়ি, ১ হাজার টাকার বেশি পাঠানো যাবে না

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের প্রভাবিত করতে অবৈধ অর্থের ব্যবহার ঠেকাতে মোবাইল ব্যাংকিং ও ইন্টারনেট ব্যাংকিংয়ে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নিয়ম অনুযায়ী, বিকাশ, নগদ বা রকেটের মতো সেবা ব্যবহার করে একবারে এক হাজার টাকার বেশি পাঠানো যাবে না। এর ফলে বিকাশ, রকেট, নগদসহ সব এমএফএস প্ল্যাটফর্মে একবারে সর্বোচ্চ এক হাজার টাকা পাঠানো যাবে এবং দিনে মোট লেনদেনের সীমা থাকবে ১০টি (১০ হাজার টাকা)। এই বিধিনিষেধ ৯ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে শুরু হয়ে ১২ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত কার্যকর থাকবে।

আজ রোববার বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট এ-সংক্রান্ত নির্দেশনা জারি করেছে।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা মতে, ৯ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি রাত ১২ পর্যন্ত এই সীমাবদ্ধতা কার্যকর থাকতে পারে। একই সময়ে ব্যাংকের অ্যাপ ও ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করে ব্যক্তি থেকে ব্যক্তি অর্থ স্থানান্তর সাময়িকভাবে বন্ধ থাকবে।

কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট থেকে জারি করা এক নির্দেশনায় বলা হয়েছে, ৯ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১১ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত মোট ৯৬ ঘণ্টা এমএফএস ও পিপিআই (প্রিপেইড ইনস্ট্রুমেন্ট) লেনদেনের বিশেষ সীমা কার্যকর থাকবে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা বলা হয়, এই সময়ে ব্যক্তিপর্যায়ে পিয়ার টু পিয়ার (পি-টু-পি) লেনদেনে সর্বোচ্চ এক হাজার টাকা পর্যন্ত লেনদেন করা যাবে। পাশাপাশি দৈনিক লেনদেনের সংখ্যা সর্বোচ্চ ১০টিতে সীমাবদ্ধ থাকবে। এ ছাড়া মার্চেন্ট পেমেন্ট ও ইউটিলিটি বিল পরিশোধের ক্ষেত্রে বিদ্যমান নিয়ম অনুযায়ী লেনদেন অব্যাহত থাকবে। তবে এ সময় এমএফএসের মাধ্যমে অন্য সব ধরনের লেনদেন সাময়িকভাবে বন্ধ থাকবে।

নির্বাচন উপলক্ষে এমএফএস-সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও তাৎক্ষণিক ব্যবস্থা নিতে প্রতিটি মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানকে বিশেষ ‘কুইক রেসপন্স সেল’ গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া নির্ধারিত সময়ে সব ধরনের লেনদেনের ওপর সার্বক্ষণিক নজরদারি (ক্লোজ মনিটরিং) চালানো হবে। সন্দেহজনক বা অস্বাভাবিক লেনদেনের ক্ষেত্রে দ্রুত সংশ্লিষ্ট থানায় রিপোর্ট দেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে। এ সময় পি-টু-পি ইন্টারনেট (আইবিএফটির মাধ্যমে লেনদেন) ব্যাংকিংয়ের মাধ্যমে লেনদেনও সম্পূর্ণভাবে বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চাহিদা অনুযায়ী এমএফএস ও ব্যাংকগুলো প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবে। নির্ধারিত সময়সীমা শেষ হলে স্বাভাবিক লেনদেন কার্যক্রম পুনরায় চালু হবে বলে জানানো হয়।

বর্তমানে এমএফএস গ্রাহকেরা এজেন্টের মাধ্যমে দিনে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পাঠাতে পারেন এবং সর্বোচ্চ ৩০ হাজার টাকা উত্তোলন করতে পারেন। ব্যক্তি থেকে ব্যক্তিতে দিনে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পাঠানো যায় এবং মাসে সর্বোচ্চ ৩ লাখ টাকা লেনদেন করা যায়। এ ছাড়া দিনে সর্বোচ্চ ৫০ এবং মাসে সর্বোচ্চ ১০০টি লেনদেন করা যায়।

ভোটের তথ্য ও অভিযোগ জানাতে চালু হলো ‘নির্বাচন বন্ধু ৩৩৩’

৩ বেতন কমিশনের প্রতিবেদন পর্যালোচনায় কমিটি

ইসির ব্যালট প্রকল্পে ২০ লাখ ডলার সহায়তা দেবে কানাডা

১০ ফেব্রুয়ারি শ্রমিকদের ছুটির বিষয়ে সরকারের নতুন নির্দেশনা

সেনাপ্রধানের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা সিটির ১৫ আসনে ৯৬ ঘণ্টা সভা-সমাবেশে নিষেধাজ্ঞা

হত্যা-গুমের সঙ্গে জড়িত ছিল চার সংস্থা—জবানবন্দিতে সাবেক সেনাপ্রধান

মাথায় গুলিবিদ্ধ জুলাই যোদ্ধা আশরাফুল মারা গেছেন

প্রায় ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার

আত্মীয়তার প্রতীকে নারীকে আবদ্ধ করা আধিপত্যবাদী মানসিকতার প্রকাশ: জাবি অধ্যাপক নাহরিন