হোম > জাতীয়

ইসির চার উপসচিব পদে রদবদল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নির্বাচন কমিশনের (ইসি) চার উপসচিব পদে রদবদল করা হয়েছে। আজ রোববার ইসির জনবল ব্যবস্থাপনা শাখার সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে। 

প্রজ্ঞাপন অনুযায়ী, রাঙামাটির সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেনকে বদলি করে উপসচিব হিসেবে সচিবালয়ের নির্বাচন পরিচালনা-২ শাখায় বদলি করা হয়েছে। আর নির্বাচন পরিচালনা-২ শাখার উপসচিব মো. আতিয়ার রহমানকে বদলি করে নির্বাচন পরিচালনা-১ অধিশাখার দায়িত্ব দেওয়া হয়েছে। 

এদিকে নির্বাচন পরিচালনা-১ শাখার উপসচিব এম  মাজহারুল ইসলামকে বদলি করে মানবসম্পদ উন্নয়ন ও কল্যাণ শাখায় উপসচিব করা হয়েছে। আর মানবসম্পদ উন্নয়ন ও কল্যাণ শাখার উপসচিব মোহাম্মদ নুরুল আলমকে বদলি করে রাঙামাটির সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা করা হয়েছে।

রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা

রেলে ইঞ্জিন সংকট আরও প্রকট

বহুপাক্ষিকতা ও জাতিসংঘ সংস্কারে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন হুমায়ুন

তত্ত্বাবধায়ক সরকার গঠনে উচ্চকক্ষ থেকে নিয়োগের প্রস্তাব এসেছে: সালাহউদ্দিন আহমদ

পুলিশে আসছে বড় পদোন্নতি, তালিকায় ৪৯২ কর্মকর্তা

একই প্রতিষ্ঠানকে বারবার টেন্ডার না দেওয়ার সুপারিশ সংসদীয় কমিটির

এনআইডি সংশোধনে সাড়ে ৬৪ লাখ আবেদন নিষ্পত্তি ইসির

অনিরাপদ পর্যটন এলাকা, আড়াই মাসে ২৫ মৃত্যু

তরুণদের মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

সৌদি আরবে হুতি হামলার নিন্দা জানাল বাংলাদেশ