হোম > জাতীয়

ভ্রাম্যমাণ আদালতের কার্যকারিতা বাড়ানোর সুপারিশ দিতে কমিটি

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ভ্রাম্যমাণ আদালতের কার্যকারিতা আরও বাড়াতে জনপ্রশাসন উপদেষ্টাকে সভাপতি করে সাত সদস্যের একটি কমিটি গঠন করেছে সরকার। কমিটিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় বিদ্যমান আইনি, নীতিগত ও প্রাতিষ্ঠানিক প্রতিবন্ধকতা চিহ্নিত করে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি সুপারিশ দিতে বলা হয়েছে।

আজ রোববার মন্ত্রিপরিষদ বিভাগের কমিটিবিষয়ক অধিশাখা এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

কমিটির সদস্য হিসেবে রাখা হয়েছে জনপ্রশাসন প্রতিমন্ত্রী, মন্ত্রিপরিষদ সচিব, জনপ্রশাসনসচিব, স্বরাষ্ট্রসচিব, অর্থ বিভাগের সচিব এবং লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সচিবকে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর ও সংস্থার আওতায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমে বিদ্যমান আইনি, নীতিগত ও প্রাতিষ্ঠানিক সমস্যাগুলো পর্যালোচনা করে তা নিরসনে প্রয়োজনীয় সুপারিশ করবে কমিটি।

এ ছাড়া ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় সহায়ক ব্যবস্থা, উপকরণ ও অন্যান্য আনুষঙ্গিক সুবিধা নিশ্চিত করতেও সুপারিশ দেবে কমিটি।

প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর, সংস্থা কিংবা বিশেষজ্ঞদের সভায় আমন্ত্রণ জানাতে পারবে কমিটি। কমিটি প্রয়োজনমতো সভা করবে এবং মন্ত্রিপরিষদ বিভাগের জেলা ও মাঠপ্রশাসন অনুবিভাগ এ কমিটিকে সাচিবিক সহায়তা দেবে।

শেখ হাসিনা ফিরলেই কারাগারে যেতে হবে: চিফ প্রসিকিউটর

বন্যাকবলিত ১১ জেলায় বিজিবি মোতায়েন

সংসদ ভবনে দ্বিতীয় জানাজা শেষে জমির উদ্দিন সরকারকে দাফন

সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে সংসদের শোক

অতিবৃষ্টি-পাহাড়ি ঢলে ৭ জেলায় ৫১ জন নিহত, সবচেয়ে বেশি কক্সবাজারে

নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করতে কীটনাশকের মান নিয়ন্ত্রণ জরুরি: কৃষিমন্ত্রী

ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিরোধীদলীয় চিফ হুইপের শোক

সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

জমির উদ্দিন সরকারকে দাফন করা হবে সংসদ এলাকার ‘জাতীয় কবরস্থানে’

ছাত্রকে দিয়ে এসএসসির খাতা মূল্যায়ন: কুমিল্লায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ গ্রেপ্তার ২