হোম > জাতীয়

১০ সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

বুধবার সকাল ১০টার দিকে সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। ছবি: আজকের পত্রিকা

আওয়ামী লীগ সরকারের সময় টিএফআই সেলে (আয়নাঘর) গুম করে নির্যাতনের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি ১০ সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়েছে।

আজ বুধবার সকাল সোয়া ১০টার দিকে তাঁদের একটি শীতাতপ নিয়ন্ত্রিত প্রিজন ভ্যানে ট্রাইব্যুনালে আনা হয়। আজ তাঁদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ অভিযোগ গঠনের বিষয়ে শুনানির কথা রয়েছে।

শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকসহ এ মামলার সাত আসামি পলাতক। আজ এ মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের ওপর শুনানি হবে।

এদিকে সেনা কর্মকর্তাদের হাজিরা উপলক্ষে সকাল থেকেই নিরাপত্তা জোরদার করা হয়েছে। ট্রাইব্যুনালের প্রধান ফটকে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী, র্যাব, বিজিবি ও পুলিশ সদস্য।

তদবিরের জন্য ‎কর্মস্থল ছেড়ে মন্ত্রণালয়ে না যেতে আইজিপির নির্দেশ

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নতুন এমডি বাছির জামাল

প্রসিকিউটরদের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে ৫ সদস্যের কমিটি

দিলীপ আগরওয়ালার ব্যাংক হিসাব, শেয়ার ও গাড়ির তথ্য চায় দুদক

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের অভিযোগপত্র অনুমোদন

স্ত্রীসহ লে. কর্নেল আসাদুল ইসলামের দেশত্যাগে নিষেধাজ্ঞা

বিমান চলাচল খাতে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে জোর সিভিল এভিয়েশনের সেমিনারে

কঙ্কাল বিক্রি চক্রের চার সদস্য কারাগারে

সংবাদপত্রে ঈদের ছুটি ৫ দিন: নোয়াব

বিআরটিসি বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু