হোম > জাতীয়

৮০ লাখ টাকা ঘুষ দাবি, এক লাখ টাকাসহ দুদকের ফাঁদে ধরা সার্ভেয়ার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মঙ্গলবার দুদকের ঢাকা-১ জেলা কার্যালয়ের একটি বিশেষ দল পরিকল্পিত ফাঁদ অভিযান চালিয়ে সার্ভেয়ার আসাদুল ইসলামকে আটক করে। ছবি: সংগৃহীত

জমির সীমানা নির্ধারণ ও নামজারি করে দেওয়ার বিনিময়ে ৮০ লাখ টাকা ঘুষ দাবি করেছিলেন রাজধানীর লালবাগ রাজস্ব সার্কেলের সার্ভেয়ার মোহাম্মদ আসাদুল ইসলাম। এর মধ্যে এক লাখ টাকা নেওয়ার সময় তাকে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি দল।

আজ মঙ্গলবার দুদকের ঢাকা-১ জেলা কার্যালয়ের একটি বিশেষ দল পরিকল্পিত ফাঁদ অভিযান চালিয়ে আসাদুল ইসলামকে আটক করে। দুদকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আজকের পত্রিকাকে অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদকের অভিযোগ সূত্রে জানা গেছে, অবসরপ্রাপ্ত সৈনিক মো. মনিরুল ইসলাম রাজধানীর লালবাগ থানার চর-কামরাঙ্গী মৌজায় ২৮২ শতাংশ জমির মালিকদের কাছ থেকে নিবন্ধিত অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অব অ্যাটর্নি গ্রহণ করেন। ওই জমির সীমানা নির্ধারণ, সরকারি ও ব্যক্তিমালিকানাধীন সম্পত্তির সীমানা পৃথক করা এবং স্কেচ ম্যাপ তৈরির জন্য গত ২৭ এপ্রিল ঢাকা জেলা প্রশাসকের কাছে আবেদন করেন তিনি।

আবেদনের পর প্রায় ছয় মাস পেরিয়ে গেলেও জমির সীমানা নির্ধারণের কাজ শেষ হয়নি। এ সময় লালবাগ রাজস্ব সার্কেলে একাধিকবার যোগাযোগ করেও কোনো অগ্রগতি পাননি অভিযোগকারী। পরে তাঁকে ওই কার্যালয়ের সার্ভেয়ার মোহাম্মদ আসাদুল ইসলামের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়।

অভিযোগে বলা হয়েছে, আসাদুল ইসলাম জমির সীমানা নির্ধারণ ও নামজারি সম্পন্ন করে দেওয়ার বিনিময়ে ৮০ লাখ টাকা ঘুষ দাবি করেন। বিষয়টি দুদককে জানিয়ে ঘুষ গ্রহণের সময় তাঁকে হাতেনাতে ধরার অনুরোধ করেন অভিযোগকারী।

এরপর অভিযোগের প্রাথমিক সত্যতা যাচাই ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আজ ফাঁদ অভিযান পরিচালনা করে দুদক। অভিযানের একপর্যায়ে এক লাখ টাকা ঘুষ গ্রহণের সময় আসাদুল ইসলামকে আটক করা হয়।

অভিযানে অংশ নেওয়া দুদকের এক কর্মকর্তা জানান, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে দুদকের ঢাকা-১ জেলা কার্যালয়ে মামলা দায়ের এবং আদালতে সোপর্দ করার আইনি প্রক্রিয়া চলছে।

সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান

শ্রমিকদের বিক্ষোভে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে নজরদারি

অর্থবছরের আড়াই মাসেই জ্বালানি ভর্তুকি গেছে ২৪ হাজার কোটি টাকা: তথ্য উপদেষ্টা

শেখ হাসিনা জীবিত থাকাকালে নাশকতার চেষ্টা থামবে না, মন্তব্য তথ্য উপদেষ্টার

গ্রীষ্মের আগেই জাতীয় গ্রিডে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ যুক্ত হবে: প্রধানমন্ত্রী

সোলার এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

সংসদীয় কমিটির বৈঠক: বিমানের টিকিটের দাম ও ফ্লাইট বিলম্ব নিয়ে প্রশ্ন

অপরাধী ও অপরাধমূলক কর্মকাণ্ড রোধে বাংলাদেশ-হংকং চুক্তি অনুমোদন

পদ্মা সেতু চালুর পর টানা পাঁচ বছর লোকসানে বিআইডব্লিউটিসি

বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন