হোম > জাতীয়

সেই ভাইরাল শিল্পী লাইলী বাউল পেলেন ৩ লাখ টাকা অনুদান

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

নজরুল ও লোকসংগীত গেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত লাইলী বাউলের পাশে দাঁড়িয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়। ছবি: সংগৃহীত

নজরুল ও লোকসংগীত গেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত লাইলী বাউলের পাশে দাঁড়িয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়। আজ বুধবার মন্ত্রণালয় থেকে তাঁর হাতে তিন লাখ টাকার চেক তুলে দেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী।

চেক বিতরণ শেষে মন্ত্রী তাঁর নিজ দপ্তরে লাইলী বাউলের কণ্ঠে সরাসরি লোকগান ও বাউলগান উপভোগ করেন। অনুষ্ঠানে মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলাসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে লাইলী বাউলের প্রতিভার প্রশংসা করে সংস্কৃতিমন্ত্রী বলেন, প্রকৃত প্রতিভা কখনো চাপা থাকে না। শত প্রতিকূলতা ও বাধা পেরিয়েও তা একসময় মানুষের সামনে বিকশিত হয়। তিনি উদাহরণ হিসেবে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কথা উল্লেখ করেন।

মন্ত্রী আরও বলেন, ‘আমাদের লোকজ সংস্কৃতি ও বাউলগান এ দেশের প্রাণ। প্রান্তিক পর্যায়ের এমন সুপ্ত প্রতিভাদের মূল্যায়ন ও তাঁদের পাশে দাঁড়ানো আমাদের অন্যতম দায়িত্ব।’

ফরিদপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে একটি আয়োজনে ‘নয়ন ভরা জল’ গেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত হয়েছিলেন লাইলী বাউল।

ফরিদপুর শহরের পরিচিত মুখ লাইলী বাউল। শহরের অলিগলি, রেলস্টেশন, বাসস্ট্যান্ড, শ্মশানঘাট কিংবা হাটবাজার—যেখানে মানুষের ভিড়, সেখানেই খালি পায়ে ঘুরে বেড়াতে দেখা যায় তাঁকে। কখনো লোকগান, কখনো আবার পুরোনো বাংলা গান গেয়ে নিজের মতো সময় কাটান এই ভবঘুরে নারী। তবে এবার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গান গেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছেন তিনি।

গত ২৪ মে বিকেলে ফরিদপুর শহরের ময়েজ মঞ্জিলে নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে ফরিদপুর সাহিত্য পরিষদ। সেখানেই খালি গলায় নজরুলসংগীত পরিবেশন করেন লাইলী বাউল। তাঁর গাওয়া ‘নয়ন ভরা জল গো তোমার’ গানটি মুহূর্তেই ছড়িয়ে পড়ে ফেসবুকে। এক রাতের মধ্যেই ভিডিওটি নেটিজেনদের নজর কাড়ে।

শিশুকন্যার ধর্ষণের অভিযোগ নিয়ে ৯৯৯–এ কল বিধবা নারীর

সংসদকক্ষের চেয়ারে হাত কেটে যাচ্ছে এমপিদের

স্বামী হত্যার দায়ে মৃত্যুদণ্ড, এক দশক পর হলেন মুক্ত

প্রধানমন্ত্রী ২১ জুন যাবেন মালয়েশিয়া, ২২ জুন পৌঁছাবেন চীন, বৈঠক হবে সির সঙ্গে

পুলিশের বিশেষ অভিযানে দেড় মাসে ১৫৩টি আগ্নেয়াস্ত্র উদ্ধার

প্রতিষ্ঠানগুলোতে শিক্ষক-কর্মচারী নিয়োগ মামলায় আটকে আছে: সংসদে শিক্ষামন্ত্রী

বরাদ্দ ফ্ল্যাটের জন্য সংসদে ওয়াশিং মেশিন–ওভেন চাইলেন জামায়াতের এমপি

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির কারণে বাংলাদেশের অবস্থান শক্তিশালী হবে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী

সংসদে ‘অঙ্গুলিনির্দেশ’ এক্সপাঞ্জের দাবি হিলালীর, স্পিকার বললেন—‘করা যাবে না’

‘জয় বাংলা ব্রিগেডের’ বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা: শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে আরও শুনানি