হোম > জাতীয়

চট্টগ্রাম বন্দরের টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানকে দেওয়ার বৈধতা নিয়ে রিট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফাইল ছবি

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের হাতে ছেড়ে দেওয়ার বৈধতা নিয়ে রিট করা হয়েছে। বাংলাদেশ যুব অর্থনীতিবিদ ফোরামের পক্ষে সংগঠনের সভাপতি রিটটি করেন। এই বিষয়ে শুনানির জন্য আগামী রোববার দিন ধার্য করেছেন হাইকোর্ট।

আজ মঙ্গলবার বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেনের বেঞ্চ শুনানির জন্য এ দিন ধার্য করেন। রিটটি শুনানির জন্য মঙ্গলবার আদালতের কার্যতালিকায় ছিল। তবে রাষ্ট্রপক্ষ থেকে সময়ের আবেদন করলে রোববার বেলা ২টায় শুনানির জন্য রাখা হয়।

আদালতে রিটের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম ও কায়সার কামাল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মহাদ্দেস-উল-ইসলাম।

এর আগে আওয়ামী লীগ সরকারের সময় ২০১৯ সালে সমঝোতা স্মারকের মধ্য দিয়ে নিউমুরিং টার্মিনাল সংযুক্ত আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ডকে দায়িত্ব দেওয়ার প্রক্রিয়া চলছে। এর বিরুদ্ধে অনেক দিন ধরেই সরব বন্দরের শ্রমিক-কর্মচারীরা।

গ্যাস-সংকটের সঙ্গে এবার বাড়ল লোডশেডিং

সরকারি খাস জমি অব্যবস্থাপনার দায়ে সাবেক ইউএনওর শাস্তি

দাপ্তরিক পত্রে নজরুল বর্ষের লোগো ব্যবহারের নির্দেশ

এক বছর পর আজ রাতে আবার চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

বন্দীকে ব্রিজের রেলিংয়ে ঠেকিয়ে মাথায় গুলি করে হত্যা করেন জিয়াউল: জবানবন্দি

বিকাশ, রকেট ও নগদের অতিরিক্ত সার্ভিস চার্জ কেন বেআইনি নয়: হাইকোর্ট

আধুনিক বাংলাদেশের জনক জিয়াউর রহমান: সমাজকল্যাণমন্ত্রী

বাজারে ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মাইক্রোপ্লাস্টিক: গবেষণা

বেনজীরকে ফেরাতে দ্বিতীয় দফায় চাওয়া কাগজপত্র পাঠানো হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রটোকল ছোট করছে সরকার, এসকর্ট হারালেন ১৮ মন্ত্রী