হোম > জাতীয়

সিইসি হাবিবুল আউয়ালের নেতৃত্বে নির্বাচন কমিশনের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের আমলে নিয়োগ পাওয়া প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের নির্বাচন কমিশন পদত্যাগ করেছে।

আজ বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বেলা ১২টায় আগারগাঁওয়ে নির্বাচন ভবনে দুই নির্বাচন কমিশনারকে পাশে নিয়ে সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেন সিইসি।

তিনি বলেন, ‘আমরা পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। সচিবের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে আমাদের পদত্যাগপত্র পৌঁছে দেওয়া হবে।’

সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান ও মো. আলমগীর উপস্থিত ছিলেন। অপর দুই নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা ও আনিছুর রহমান অনুপস্থিত ছিলেন।

সাংবাদিকদের সামনে লিখিত বক্তব্য পড়ে শোনান সিইসি হাবিবুল আউয়াল। বক্তব্য শেষ করেই সংবাদ সম্মেলনের স্থান ত্যাগ করেন কমিশনাররা। সিইসি বা কোনো কমিশনার সাংবাদিকদের প্রশ্ন করার সুযোগ দেননি।

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে নির্বাচন কমিশনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন কাজী হাবিবুল আউয়াল কমিশন। এ বিষয়ে গতকাল বুধবার অফিস আদেশ জারি করা হয়। ধারণা করা হচ্ছিল, পদত্যাগের আগে এটিই হয়তো কর্মকর্তাদের সঙ্গে হাবিবুল আউয়াল কমিশনের শেষ সভা।

সিইসি কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে এই কমিশন গত আড়াই বছরে দেড় সহস্রাধিক পদে স্থানীয় সরকারের বিভিন্ন নির্বাচন, উপনির্বাচন করেছে। এই কমিশনের পরিচালনায় গত ৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। 

আজকের সংবাদ সম্মেলনের কথা গতকাল বুধবার সাংবাদিকদের নিজেই জানান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। কমিশনের পদত্যাগপত্র প্রস্তুত রাখা হয়েছে বলে গতকালই সংশ্লিষ্ট কর্মকর্তা জানিয়েছেন। 

বুধবার নির্বাচন ভবন থেকে বের হওয়ার সময় সাংবাদিকরা পদত্যাগের বিষয়ে জানতে চাইলে সিইসি বলেন, ‘এ বিষয়ে এখন কিছুই বলব না। আগামীকাল (আজ) ১২টায় আপনাদের দাওয়াত দেওয়া হয়েছে, যা বলার সেখানে বলব।’ 

রাষ্ট্রপতি কিছু বলেছেন কি না, এ প্রশ্নে সিইসি বলেন, ‘রাষ্ট্রপতি দেখা করতে বলেছেন।’ 

ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে পদত্যাগের পক্ষে ছিলেন সিইসি। কিন্তু অন্য নির্বাচন কমিশনাররা এত দিন সায় দেননি। 

কেন্দ্রীয় কার্যালয়ে যাবেন তারেক রহমান, নয়াপল্টনে নেতা-কর্মীদের ভিড়

স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সংসদের সাউন্ড সিস্টেমে বিভ্রাটের ঘটনা নাশকতা কি না জানতে তদন্ত কমিটি

স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী আর নেই

জ্বালানি তেল মজুতকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়

তেল মজুত প্রতিরোধ ও সরবরাহ নিশ্চিতে ১৯ ডিপোতে বিজিবি মোতায়েন

দেশের সব পেট্রলপাম্পে নিয়োগ হবে ট্যাগ অফিসার

স্পিকারের স্ত্রী ভেন্টিলেশনে

কাউকে না জানিয়ে এসেছি, যাতে চিড়িয়াখানার প্রকৃত অবস্থা বোঝা যায়: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

তুরস্ক সম্মেলনে বিশ্বাসযোগ্য, স্বাধীন ও শক্তিশালী গণমাধ্যম গড়ে তোলার আহ্বান তথ্যমন্ত্রীর