হোম > জাতীয়

দুই সচিবের দপ্তর বদল

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরীকে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে এবং পরিকল্পনা কমিশনের সদস্য জাকারিয়াকে নৌপরিবহন মন্ত্রণালয়ে সচিব পদে বদলি করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় গতকাল রোববার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

পরিকল্পনা কমিশনের সদস্যের পদটি সচিব পদমর্যাদার।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব থাকাকালে গত বছরের ২ নভেম্বর নূরুন্নাহার চৌধুরীকে সচিব পদে পদোন্নতি দিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব নিয়োগ দেওয়া হয়।

আর বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান থাকার সময় গত ২৫ মার্চ জাকারিয়াকে সচিব পদে পদোন্নতি দিয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নিয়োগ দেওয়া হয়। পরে তাকে পরিকল্পনা কমিশনের সদস্য পদে বদলি করে সরকার।

প্রধানমন্ত্রীর নৈশভোজ: শরিকদের প্রত্যাশা মেটানো চ্যালেঞ্জ হবে বিএনপির

খাদ্যনিরাপত্তা জোরদারে সমন্বিত উদ্যোগ চান বিশেষজ্ঞরা

ক্রিপ্টোকারেন্সি লেনদেনে জড়িতের অভিযোগে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা বরখাস্ত

শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান

সংসদে আইন পাস ও স্থায়ী কমিটি গঠনে বিধি লঙ্ঘনের অভিযোগ টিআইবির

বেনজীরকে ফেরাতে দুবাই পুলিশের প্রশ্নের জবাব দিচ্ছে দুদক

স্থানীয় নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকেরা: ইসির সুপারিশ

পুলিশের ডিআইজি ও এসপি পদমর্যাদার ১৪ কর্মকর্তাকে একযোগে বদলি

রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

নতুন কুঁড়ি স্পোর্টস: জাতীয় পর্ব শুরু, সেপ্টেম্বরে দ্বিতীয় আসর