হোম > জাতীয়

বিএনপির কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে নাহিদের লিভ টু আপিল

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বৈত নাগরিকত্বের তথ্য গোপনের অভিযোগে ঢাকা-১১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী এম এ কাইয়ুমের প্রার্থিতার বৈধতা নিয়ে লিভ টু আপিল (আপিল করার অনুমতি চেয়ে আবেদন) করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি একই আসনে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী।

নাহিদ ইসলামের আইনজীবী জহিরুল ইসলাম মুসা আজ শনিবার আজকের পত্রিকাকে বলেন, কাইয়ুমের প্রার্থিতা বৈধ ঘোষণার সিদ্ধান্ত স্থগিত চাওয়া হয়েছে লিভ টু আপিলে। আপিল বিভাগের চেম্বার আদালতে আগামীকাল রোববার শুনানি হতে পারে বলে জানান তিনি।

এর আগে দ্বৈত নাগরিকত্বের তথ্য গোপনের অভিযোগে ঢাকা-১১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী এম এ কাইয়ুমের প্রার্থিতা স্থগিত চেয়ে নাহিদ রিট করেছিলেন ২ ফেব্রুয়ারি। তবে শুনানি শেষে গত ৩ ফেব্রুয়ারি রিট সরাসরি খারিজ করে দেন হাইকোর্ট। পরে এই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় ৫ ফেব্রুয়ারি লিভ টু আপিলটি দায়ের করেন নাহিদ ইসলাম।

রিট করার সময় আইনজীবী জহিরুল ইসলাম মুসা বলেন, বিএনপির মনোনীত প্রার্থী এম এ কাইয়ুম ভানুয়াতু নামের একটি দেশের নাগরিক। তিনি তাঁর হলফনামায় বিষয়টি গোপন করেছেন। তাঁর ওই দেশের পাসপোর্টের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

সেচে ভোগান্তি: ডিজেলে দুশ্চিন্তা কৃষকের

সীমান্তে সাপ-কুমির ছাড়বে বিএসএফ

অন্তর্বর্তীর ১৩৩ অধ্যাদেশ: সংস্কারের বড় অংশ শঙ্কায়

মেয়ে জাইমাকে নিয়ে হলে সিনেমা দেখলেন প্রধানমন্ত্রী

বাহরাইনে নিহত প্রবাসী তারেকের মরদেহ দেশে

বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানকে নতুন প্রস্তাব দেওয়ার আহ্বান

বিটিভির ২১ কর্মকর্তার বিদেশ সফরের সংবাদটি অসত্য: তথ্য মন্ত্রণালয়

বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনা নিয়ে জাপানের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক

ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক এখন যেকোনো সময়ের চেয়ে গুরুত্বপূর্ণ: পল কাপুর

টানা প্রায় ১৬ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান