হোম > জাতীয়

রাষ্ট্রপতি সংসদ অধিবেশন আহ্বান করেছেন, সংস্কার পরিষদ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

সালাহউদ্দিন আহমদ। ফাইল ছবি

সংবিধানে সংস্কার পরিষদ নামে কোনো কিছুর অস্তিত্ব নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি চলতি অধিবেশন আহ্বান করেছেন উল্লেখ করে তিনি বলেছেন, ‘জুলাই জাতীয় সনদ অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ বাস্তবায়ন করতে হলে আগে সংবিধানে সংশোধনী আনতে হবে।’

আজ রোববার জাতীয় সংসদের মুলতবি অধিবেশনে অংশ নেওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘রাষ্ট্রপতি জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেছেন, কোনো “সংস্কার পরিষদের” অধিবেশন আহ্বান করেননি। আমরা এখন সাংবিধানিকভাবে জাতীয় সংসদের অধিবেশনে অংশ নিচ্ছি। জুলাই জাতীয় সনদের আওতায় যে পরিষদের কথা বলা হচ্ছে, তার সাংবিধানিক বৈধতা নিয়ে ইতিমধ্যে আদালতে চ্যালেঞ্জ হয়েছে এবং এ বিষয়ে রুল জারি রয়েছে। বিষয়টি এখন বিচার বিভাগের বিবেচনায়।’

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের অস্তিত্ব নেই জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যদি গণভোটের রায়ের ভিত্তিতে এ ধরনের পরিষদ গঠন করতে হয়, তাহলে আগে সংবিধানে সংশোধনী আনতে হবে। সংসদে আলোচনা শেষে সংবিধান সংশোধন হলে তবেই সেটি সংবিধানে অন্তর্ভুক্ত হবে এবং পরে প্রয়োজন হলে পরিষদ গঠন ও শপথ গ্রহণের বিষয়টি আসতে পারে।’

স্পিকার ও ডেপুটি স্পিকারের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, স্পিকার ও ডেপুটি স্পিকার দলের প্রাথমিক সদস্যপদ এখনো বহাল রয়েছে। তাঁরা দল ত্যাগ করেননি। তাই সংবিধানের ৭০ অনুচ্ছেদ এখানে প্রযোজ্য নয়। এই অনুচ্ছেদ তখনই প্রযোজ্য হবে, যখন কেউ দল ত্যাগ করবেন।

এর আগে আজ বেলা ১১টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের অধিবেশন শুরু হয়।

অধিবেশনের শুরুতেই কার্যসূচি অনুযায়ী সংসদে প্রশ্ন জিজ্ঞাসা ও উত্তর পর্ব শুরু হয়। এদিন জামালপুর থেকে নির্বাচিত বিএনপি দলীয় সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবুর পক্ষ থেকে কক্সবাজারের সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহমুল্লাহ ফরিদ প্রথম প্রশ্নটি উত্থাপন করেন। সংসদে জনগুরুত্বপূর্ণ বিষয়ে নোটিশ নিষ্পত্তি এবং প্রশ্নোত্তর পর্বে আলোচনা হয়।

এরপর দুপুর ১২টা ১০ মিনিটে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বক্তব্য দেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান।

অসহায় মানুষের পাশে থাকুন: নেতা-কর্মীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

মৃত শিশুদের মায়েদের বক্তব্য ছাড়া আদ-দ্বীনের তদন্ত প্রতিবেদন নয়: স্বাস্থ্যমন্ত্রী

জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের

শহীদ জিয়ার আদর্শে উদ্বুদ্ধ হয়ে গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

শাহাদাতবার্ষিকীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বিএনপি গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের অধিকার রক্ষায় বদ্ধপরিকর: তথ্য প্রতিমন্ত্রী

আইনশৃঙ্খলা পরিস্থিতি রাতারাতি নিয়ন্ত্রণ সম্ভব নয়: পরিবেশমন্ত্রী

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ

রাজধানীর বর্জ্য অপসারণে অবহেলা: প্রধানমন্ত্রীর নির্দেশে দুই কর্মকর্তাকে প্রত্যাহার

কোরবানির পশুর লাথি-গুঁতায় ও অস্ত্রের আঘাতে সারা দেশে আহত দুই সহস্রাধিক, নিহত ৩