হোম > জাতীয়

চাটুকারিতা করলে মিডিয়া বন্ধ করে দেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চাটুকারিতা করলে মিডিয়া বন্ধ করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। আজ রোববার দুপুরে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে তিনি হুঁশিয়ারি দেন। 

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘চাটুকারিতা করলে মিডিয়া বন্ধ করে দেওয়া হবে। আমি আপনাদের প্রমিস করছি, যদি মিডিয়া চাটুকারিতা করে, তাহলে মিডিয়া বন্ধ করে দেওয়া হবে। টকশোতে চাটুকারদের ডাকবেন না, মিডিয়া চাটুকার হবেন না। একটা দেশ ডোবে কখন, যখন মিডিয়া সত্য কথা বলে না।’ 

তিনি বলেন, ‘মিডিয়াগুলো ওই সময় যদি সত্যি ঘটনা তুলে ধরত, তাহলে পুলিশের এই অবস্থা হয় না। মিডিয়া বারবার বলেছে কিছুই হয়নি। কিন্তু বিবিসিতে আমি সব দেখেছি। বেসরকারি টেলিভিশনগুলোর টকশোতে জ্ঞানগর্ভ কোনো আলোচনা হয় না। মিডিয়া সঠিক তথ্য তুলে ধরে না। একটা দেশ তখনই ডোবে, যখন মিডিয়া সত্যি কথা বলে না।’ 

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ‘সাবেক তথ্য প্রতিমন্ত্রী লেখাপড়া জানা লোক, কিন্তু তিনি ছাত্রদের বললেন দুষ্কৃতকারী। এসবের বিচার হওয়া উচিত। মিডিয়ার মালিকদেরও বিচার হওয়া উচিত।’ 

 ‘প্রধানমন্ত্রীকে আপনারা প্রশ্ন করেন কী—আপনি অমুক, আপনি অমুক জয় করে আসছেন। এগুলো কেমন প্রশ্ন?’—যোগ করেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত।

যাঁরা মানুষ হত্যায় হুকুম দিয়েছেন, তাঁদেরও বিচার হওয়া উচিত বলে মনে করেন এই উপদেষ্টা। তিনি বলেন, ‘বিদায়ী সরকার ক্ষমতায় থাকতে মানুষ মেরেছে। পুলিশকে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করে জনগণের ওপর অত্যাচার করেছে। প্রত্যেক হুকুমদাতাকে খুঁজে বের করা হবে। তাদের বিচারের আওতায় আনা হবে। কেউ ছাড় পাবে না।’ 

এ সময় তাঁর সঙ্গে পুলিশের মহাপরিদর্শক, ঢাকা মহানগর পুলিশের কমিশনার ও র‍্যাবের মহাপরিচালক উপস্থিত ছিলেন।

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান

জাতীয় সংসদ গ্যালারি থেকে এখন অধিবেশন দেখতে পাবে ১৫০ শিক্ষার্থী

হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি পায়নি বাংলার জয়যাত্রা, শারজা বন্দরে ফিরে যাচ্ছে

জামায়াতের এমপিকে আরও মনোযোগী হতে বললেন স্পিকার

জাতীয় সংসদে আজ আরও ১০টি বিল পাস

বিচার বিভাগ আগের ধারায়

আমরা কি সরকারি দলকে জিজ্ঞাসা করে ওয়াকআউট করব—তিনবার ওয়াকআউটের পর বিরোধীদলীয় নেতা

৫ বছরের রাতুল ও বৃদ্ধ শাহানুরের পাশে প্রধানমন্ত্রী

সংরক্ষিত নারী আসন নির্বাচন: ১ম দিনেই মনোনয়নপত্র তুললেন ৫২ জন

জেলা পরিষদ সংশোধন বিলে সংবিধানের তিনটি ধারায় ব্যত্যয় ঘটেছে—অভিযোগ জামায়াত এমপির