হোম > জাতীয়

তিন দিনে ১১ বাসে আগুন: ফায়ার সার্ভিস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলোর ডাকা নবম দফা অবরোধের মধ্যে গত তিন দিনে দুর্বৃত্তরা ১১টি যানবাহনে আগুন দিয়েছে। গত বৃহস্পতিবার সকাল ৬টা থেকে আজ রোববার সকাল ৬টা পর্যন্ত এসব অগ্নিকাণ্ড ঘটে। 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেল থেকে এসব তথ্য জানানো হয়েছে। 

ফায়ার সার্ভিস বলছে, এই কয় দিনে শুধু ঢাকা সিটিতে ৪ টি, গাজীপুরে ৫ টি, সিলেটে একটি ও দিনাজপুর একটি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় ৩টি কাভার্ডভ্যান,৫টি বাস ও ৩টি ট্রাক ক্ষতিগ্রস্ত হয়। এসব আগুন নির্বাপণ করতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১৯টি ইউনিট ও ৯৬ জন মানুষ কাজ করে। 

এ ছাড়াও গত ২৮ অক্টোবর থেকে ৩ ডিসেম্বর সকাল ৬টা পর্যন্ত দুর্বৃত্তরা মোট ২৪৪টি অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে এবং সেগুলো নির্বাপণ ফায়ার সার্ভিস। এর মধ্যে ২৩৮টি যানবাহন ও ১৫টি স্থাপনায় অগ্নিসংযোগ এবং একটি অ্যাম্বুলেন্স ভাঙচুরের ঘটনা রয়েছে। 

অগ্নিসংযোগ করা যানবাহনের মধ্যে বাস ১৪৯টি, ট্রাক ৩৯টি, কাভার্ড ভ্যান ২০টি, মোটরসাইকেল ৮টি ও অন্যান্য গাড়ি ২২টি।

চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক শুরু

তিয়েনআনমেন স্কয়ারে চীনা বীরদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

আজ মাদকবিরোধী দিবস: মাদক ঠেকাতে সীমান্তে কাঁটাতারের বেড়ার চিন্তা

জুলাই যোদ্ধাদের চেয়ে মুক্তিযোদ্ধা ভাতা বেশি করার প্রস্তাব ফজলুর রহমানের

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের প্রেসিডেন্টের সাক্ষাৎ শুক্রবার

খেলাপি সংস্কৃতির কারণে ব্যাংকিং খাত পুরো বেহাল: সংসদে রেজা কিবরিয়া

মদ খাইতেও লাইন্সেস লাগে, এটা কোন দেশের আইন জানি না: এমপি শেখ মুজিবুর রহমান

ডিআইজি বিপ্লব তালুকদার সাময়িক বরখাস্ত

এক টাকার দুর্নীতি প্রমাণ করতে পারলে সংসদ থেকে পদত্যাগ করব: হাসনাত আবদুল্লাহ

আইজিপির সঙ্গে জাতিসংঘের নিরাপত্তা উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ