হোম > জাতীয়

চানখাঁরপুল হত্যাকাণ্ড: সাবেক ডিএমপি কমিশনার হাবিবুরসহ ৩ জনের মৃত্যুদণ্ড

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ছবি: সংগৃহীত

জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর চানখাঁরপুল এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ তিন শীর্ষ পুলিশ কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

আজ সোমবার বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে গঠিত তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ এই ঐতিহাসিক রায় ঘোষণা করেন।

ট্রাইব্যুনালের রায়ে তিন আসামিকে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড প্রদানের পাশাপাশি তাঁদের স্থাবর-অস্থাবর সম্পদ জব্দের আদেশ দেওয়া হয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন: হাবিবুর রহমান (সাবেক কমিশনার, ডিএমপি); সুদীপ কুমার চক্রবর্তী (সাবেক যুগ্ম কমিশনার, ডিএমপি); শাহ্ আলম মো. আখতারুল ইসলাম (সাবেক অতিরিক্ত উপকমিশনার, রমনা অঞ্চল)।

মামলার অন্য পাঁচ আসামিকে তাঁদের অপরাধের মাত্রা অনুযায়ী বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে: মোহাম্মদ ইমরুল (সাবেক সহকারী কমিশনার, রমনা অঞ্চল) : ৬ বছরের কারাদণ্ড; মো. আরশাদ হোসেন (সাবেক পরিদর্শক, শাহবাগ থানা) : ৪ বছরের কারাদণ্ড; মো. সুজন হোসেন, ইমাজ হোসেন ও মো. নাসিরুল ইসলাম (সাবেক কনস্টেবল) : প্রত্যেককে ৩ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ দুপুরে জনাকীর্ণ আদালতে রায় পড়ে শোনান ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী। রায়ের পর্যবেক্ষণে বলা হয়, ২০২৪ সালের জুলাই ও আগস্টে ছাত্র-জনতার আন্দোলন দমনে তৎকালীন পুলিশ কর্মকর্তাদের ভূমিকা ছিল চরম অমানবিক এবং তা আন্তর্জাতিক অপরাধ আইনের আওতায় মানবতাবিরোধী অপরাধ হিসেবে গণ্য হয়েছে।

২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের দিন চানখাঁরপুল এলাকায় পুলিশের গুলিতে শাহরিয়ার খান আনাসসহ বেশ কয়েকজন ছাত্র-জনতা শহীদ হন। এই হত্যাকাণ্ডের বিচার চেয়ে প্রসিকিউশন পক্ষ থেকে মামলা করা হয়। দীর্ঘ সাক্ষ্যগ্রহণ ও উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে আজ এই রায় ঘোষণা করা হলো।

এক ঘটনার আলাদা ঘটনাস্থল দেখিয়ে বাবা-শ্বশুরের মামলা

গণভোটের অধ্যাদেশ উঠছে না সংসদে

দুর্বল ব্যবস্থাপনার সঙ্গে মজুতদারিতে সংকট

‘দৌড় দে’ বলে পুলিশ তাইমকে গুলি করে: ট্রাইব্যুনালে আহত রাহাত

সরকার চাইলে যেকোনো অধ্যাদেশ সংশোধন করতে পারে: অ্যাটর্নি জেনারেল

মোংলায় তেল মজুতে গরমিল তদন্তে ৩ সদস্যের কমিটি

অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশের চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে আজ: স্বরাষ্ট্রমন্ত্রী

অফিসে অবস্থান ও জ্বালানি সাশ্রয়ে ১১ নির্দেশনা

২ সচিব প্রত্যাহার, দুই মন্ত্রণালয়ে নতুন সচিব

সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদে আলোচনা ৩১ মার্চ