হোম > জাতীয়

জলিল মণ্ডলকে কারাগারে পাঠানোর নির্দেশ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

পুলিশের সাবেক ডিআইজি ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সাবেক কমিশনার আবদুল জলিল মন্ডল। ছবি: সংগৃহীত

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরসহ দেশের বিভিন্ন এলাকায় হেফাজতে ইসলামের নেতা-কর্মীদের হত্যা-নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় পুলিশের সাবেক উপমহাপরিদর্শক আবদুল জলিল মণ্ডলকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই নির্দেশ দেন। এ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অনেকেই আসামি।

গত বছরের ১৪ মে ট্রাইব্যুনাল জলিল মণ্ডলের বিরুদ্ধে পরোয়ানা জারি করেন। গতকাল সোমবার সন্ধ্যায় রাজধানীর সবুজবাগ এলাকা থেকে আবদুল জলিলকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাঁকে আজ ট্রাইব্যুনালে হাজির করা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

এই মামলার বিষয়ে চিফ প্রসিকিউটর সাংবাদিকদের বলেন, আব্দুল জলিল মণ্ডল শাপলা চত্বর হত্যা মামলার প্রধান কুশীলব। এই মামলার তদন্ত প্রায় শেষ পর্যায়ে। জলিল মণ্ডলের সার্বিক পরিকল্পনাতেই সব ঘটনা ঘটেছে, এমনটা তদন্তে আসছে। এখানে আসামি হিসেবে সাবেক প্রধানমন্ত্রী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সবাই আছেন।

সড়কে দরিদ্রদের মৃত্যুর মিছিল, অতিরিক্ত ভাড়া আদায়কেই দায়ী করছে যাত্রী কল্যাণ সমিতি

জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়

বাংলাদেশের বিচার বিভাগ সবচেয়ে স্বাধীন: আইনমন্ত্রী

সীমান্তমুখী চামড়ার গাড়ি দেখলেই ৯৯৯-এ ফোনের পরামর্শ পুলিশের

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হবে ঈদুল আজহার জামাত

সন্ত্রাসীদের অভয়ারণ্য যেখানেই থাকুক, নির্মূল করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সড়ক-মহাসড়ক ও পশুর হাটে সার্বক্ষণিক নজরদারি করছে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী

ঈদে নাশকতার কোনো সুনির্দিষ্ট হুমকি নেই: র‍্যাব ডিজি

২৪ ঘণ্টায় যমুনা সেতুতে ৫৩ হাজার যানবাহন পারাপার, টোল আদায় পৌনে চার কোটি টাকা

গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৫ কিলোমিটার ধীরগতি