হোম > জাতীয়

দ্বিপক্ষীয় অংশীদারত্ব আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের

আজকের পত্রিকা ডেস্ক­

বাংলাদেশের পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী এস. পল কাপুরের সাক্ষাৎ অনুষ্ঠিত। ছবি: পররাষ্ট্র মন্ত্রণালয়

পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় অংশীদারিত্ব আরও সুদৃঢ় করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র।

বাংলাদেশের পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী এস. পল কাপুরের বৈঠকে এ আলোচনা হয়। গতকাল সোমবার এ আলোচনা হয়েছে।

আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

এ সময় উভয়পক্ষ দ্বিপাক্ষিক সহযোগিতা ও অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। পাশাপাশি একাধিক ক্ষেত্রে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পৃক্ততা আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

সহযোগিতা জোরদার ও গঠনমূলক সম্পৃক্ততার মধ্য দিয়ে দুদেশের দীর্ঘস্থায়ী অংশীদারিত্বকে এগিয়ে নেওয়ার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন তাঁরা।

বিদ্যুৎ বিভাগের নতুন সচিব মিরানা মাহরুখ

সাংবাদিক পরিচয়ে অনেক আ.লীগ নেতা নির্যাতনে জড়িত ছিলেন: তথ্যমন্ত্রী

ফায়ার সার্ভিসকে আধুনিকায়ন করতে লোকবলসহ স্টেশন বাড়ানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭০ বাংলাদেশি

চিফ হুইপের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

হকারদের ফুটপাত ও সড়ক বরাদ্দ দেওয়া নিয়ে হাইকোর্টের রুল

সরকারের প্রধান অগ্রাধিকার বিচারাধীন মামলার দ্রুততম নিষ্পত্তি: প্রধানমন্ত্রী

সরকারি কর্মীদের জন্য নতুন আইন হচ্ছে

বিআরটিএর সিদ্ধান্ত: রাইডশেয়ারিংয়ে ভাড়া ঠিক করার সুযোগ হারাল যাত্রী

সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে হাইকোর্টের রুল