প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর প্রথম কর্মদিবস আগামীকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে সব মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর আগে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে অংশ নেবেন তিনি।
আজ মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে তাঁর বুধবার প্রথম কর্মদিবসের কর্মসূচি জানানো হয়েছে।
সেখানে বলা হয়, নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বুধবার সচিবালয়ে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে। পরে বিকেলে প্রধানমন্ত্রী সব মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর আজ বিকেলে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। একই সঙ্গে নতুন মন্ত্রিসভার সদস্যরাও শপথ নিয়েছেন।