হোম > জাতীয়

ফের বেড়েছে ভারতের সঙ্গে স্থল সীমান্ত বন্ধের মেয়াদ

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: আরও ১৬ দিন বাড়ানো হয়েছে ভারতের সঙ্গে স্থল সীমান্ত বন্ধের মেয়াদ। সীমান্ত বন্ধ থাকবে আগামী ৩০ জুন পর্যন্ত।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, ভারতে করোনা প্রকোপ বেড়ে যাওয়ায় ভারতের সঙ্গে গত ২৬ এপ্রিল প্রথম দফায় সব স্থলসীমান্ত বন্ধ ঘোষণা করে সরকার। এরপর আরও তিন দফায় ১৪ জুন পর্যন্ত সীমান্ত বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।

সবশেষ আজ রোববার সীমান্ত বন্ধের মেয়াদ আরও এক দফা বাড়ানো হয়েছে। পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

সীমান্ত বন্ধের মেয়াদ বাড়ানোর পরে আগের মতোই ভারতে চিকিৎসার জন্য অবস্থান করা বাংলাদেশি নাগরিক, যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে আসছে, তাদের ফিরতে হলে বিশেষ অনুমতি নিয়ে বাংলাদেশে ফিরতে পারবেন। অনুমতির জন্য সেখানের বাংলাদেশ মিশনে আবেদন করতে হবে। তবে সীমান্ত বন্ধ থাকলেও পণ্য পরিবহন চালু থাকবে।

বাংলাদেশি নাগরিকরা চাঁপাইনবাবগঞ্জের সোনামুখী স্থলবন্দর বাদে বেনাপোল, বুড়িমারী, হিলি ও আখাউড়া স্থলবন্দর দিয়ে ফিরতে পারবেন।

শিক্ষার্থীদের গড়ে তুলতে জাপানের অভিজ্ঞতা নিতে চাই: ববি হাজ্জাজ

পেনশন পেতে আর দৌড়ঝাঁপ নয়, আসছে অনলাইন ট্র্যাকিং

দালিয়ানে ডব্লিউইএফ সম্মেলন: জলবায়ু ও বিনিয়োগ নিয়ে আলোচনায় প্রধানমন্ত্রী

দেশজুড়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন, পাবে ২ কোটি ৩৫ লাখ শিশু

প্রধানমন্ত্রীর হাত থেকে ‘কৃষক কার্ড’ পাওয়া টাঙ্গাইলের সেই আলোচিত কৃষক কবির হোসেন আর নেই

জুয়া ও অনলাইন জুয়া প্রতিরোধে সংসদে বিল

সংসদে জুলাই হত্যার বিচার চাইলেন শহীদ জাবিরের মা এমপি রোকেয়া বেগম

৩১ চা-বাগান ঝুঁকিপূর্ণ চিহ্নিত করা হয়েছে: সংসদে বাণিজ্যমন্ত্রী

ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত

বিশ্বের দরবারে দেশের মর্যাদা নিশ্চিত করছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন