হোম > জাতীয়

কড়াইল-সাততলা-ভাসানটেক বস্তির পুনর্বাসনে ২০তলা ভবন হবে: মীর শাহে আলম

বাসস, ঢাকা 

প্রতিমন্ত্রী মীর শাহে আলম। ফাইল ছবি

রাজধানী ঢাকার কড়াইল, সাততলা ও ভাসানটেক বস্তি এলাকায় পুনর্বাসনের জন্য ১০ হাজার কোটি টাকার একটি আধুনিক আবাসন প্রস্তাব ইআরডির মাধ্যমে চীনের কাছে প্রস্তাব করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

চীনের পক্ষ থেকে পর্যায়ক্রমে এটি বাস্তবায়নে সম্মতি প্রকাশ করা হয়েছে বলেও জানান তিনি। এসব এলাকায় বিশতলা ভবনে ছোট ছোট ইউনিট আকারে ফ্ল্যাট তৈরি করা হবে। এসব ফ্ল্যাটের বাসিন্দারা বিনা ভাড়ায় শুধুমাত্র গ্যাস, পানি, বিদ্যুৎ বিল পরিশোধ করবেন।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বৈঠকে প্রতিমন্ত্রী মীর শাহে আলম ও সচিব মো. শহিদুল হাসান উপস্থিত ছিলেন।

পরে বৈঠকের বিস্তারিত জানান প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের বিষয়ে চীনের সম্মতি পাওয়া গেছে। বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন, নবায়নযোগ্য জ্বালানি, বস্তি উন্নয়নসহ বিভিন্ন খাতে বিনিয়োগ করবে চীন।

প্রতিমন্ত্রী বলেন, চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের পর দুই দেশের সম্পর্কে ঐতিহাসিক ও সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে।

মীর শাহে আলম বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের আমিনবাজার ল্যান্ডফিলে চীনা প্রতিষ্ঠান সিএমইসির মাধ্যমে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের কাজ চলছে। ২০২৮ সালের আগস্ট-সেপ্টেম্বরের মধ্যে এই বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করার লক্ষ্য রয়েছে। আগামী ২ সেপ্টেম্বর বেইজিংয়ে এর চূড়ান্ত ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ল্যান্ডফিলের বর্জ্য ব্যবহারের জন্য পাওয়ার চায়না নামে প্রতিষ্ঠানের সঙ্গেও বিদ্যুৎ উৎপাদনের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এ ছাড়া চীনের পক্ষ থেকে দাশেরকান্দি সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্টের বাকি কাজ সম্পন্ন করতে ঋণ বা অনুদান আকারে প্রয়োজনীয় অর্থায়নের নিশ্চয়তা দেওয়া হয়েছে। এর মাধ্যমে গুলশান, বারিধারা ও বনানী এলাকাকে সুয়ারেজ নেটওয়ার্কে যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

তিনি আরও বলেন, সরকারি ভবন, সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পরিষদের ছাদে নেটিং মিটারের মাধ্যমে সৌর বিদ্যুৎ উৎপাদনের বিষয়ে চীন বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে।

বন্দর বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, মোংলা পোর্টের উন্নয়নেও কাজ করবে চীন। এ বিষয়ে মন্ত্রীর সঙ্গে রাষ্ট্রদূতের কথা হয়েছে বলে জানান তিনি। দ্রুততম সময়ের মধ্যেই কাজ শুরু হবে এবং একই সঙ্গে মোংলা পোর্টের সঙ্গে চিটাগং পোর্টের একটা লিংকেজও তারা করে দেবে।

গুম, বিচারবহির্ভূত হত্যা, হেফাজতে মৃত্যু প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

আইইডিসিআরের পরিচালককে মারধর: ড্যাবের সহ-আইনবিষয়ক সম্পাদক জাহিদের সদস্যপদ স্থগিত

নিজ কার্যালয়ে আইইডিসিআরের পরিচালককে মারধর, অভিযোগ ড্যাব কর্মীদের বিরুদ্ধে

৫ বছরে এক কোটি মানুষ বিদেশে পাঠানোর লক্ষ্য: প্রবাসীকল্যাণমন্ত্রী

বিমান চলাচলের নিরাপত্তায় বিনিয়োগ জাতীয় অগ্রগতির ভিত্তি: প্রতিরক্ষা উপদেষ্টা

জাপানি কোম্পানিগুলোকে বাংলাদেশের পাঁচ অগ্রাধিকার খাতে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

জয়-পুতুলসহ আটজনের মামলায় সিআরআইয়ের আয়কর নথি জব্দের আদেশ

সৌদিতে কার্যক্রম সীমিত, ভোগান্তিতে ১৫৩টি ফ্লাইটের ২২ হাজারের বেশি যাত্রী

ঠাকুরগাঁও উপনির্বাচন নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই: ইসি সচিব