হোম > জাতীয়

মাথায় গুলিবিদ্ধ জুলাই যোদ্ধা আশরাফুল মারা গেছেন

বাসস, ঢাকা  

আশরাফুল। ছবি: সংগৃহীত

চব্বিশের গণ-অভ্যুত্থানে আহত হয়ে দীর্ঘ চিকিৎসার পর মারা গেছেন জুলাই যোদ্ধা শহীদ আশরাফুল। আজ রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেসের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

২০২৪ সালের ৫ আগস্ট ঢাকার মিরপুর-১০ এলাকায় মাথায় গুলিবিদ্ধ হন আশরাফুল। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে থাইল্যান্ডে নেওয়া হয়। দীর্ঘদিন চিকিৎসা শেষে গত বুধবার (৪ ফেব্রুয়ারি) তাঁকে দেশে ফিরিয়ে এনে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানেই তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

এদিকে, আশরাফুলের পরিবারের সঙ্গে তাৎক্ষণিকভাবে সাক্ষাৎ করেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন। এ সময় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সহমর্মিতার বার্তা পৌঁছে দেন তিনি এবং দাফন সম্পন্ন করতে প্রয়োজনীয় সহায়তাসহ ভবিষ্যতেও পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

সেচে ভোগান্তি: ডিজেলে দুশ্চিন্তা কৃষকের

সীমান্তে সাপ-কুমির ছাড়বে বিএসএফ

অন্তর্বর্তীর ১৩৩ অধ্যাদেশ: সংস্কারের বড় অংশ শঙ্কায়

মেয়ে জাইমাকে নিয়ে হলে সিনেমা দেখলেন প্রধানমন্ত্রী

বাহরাইনে নিহত প্রবাসী তারেকের মরদেহ দেশে

বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানকে নতুন প্রস্তাব দেওয়ার আহ্বান

বিটিভির ২১ কর্মকর্তার বিদেশ সফরের সংবাদটি অসত্য: তথ্য মন্ত্রণালয়

বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনা নিয়ে জাপানের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক

ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক এখন যেকোনো সময়ের চেয়ে গুরুত্বপূর্ণ: পল কাপুর

টানা প্রায় ১৬ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান