হোম > জাতীয়

পুলিশবিহীন সড়ক সামলানো শিক্ষার্থীদের প্রশংসাপত্র দেবে অন্তর্বর্তী সরকার

 নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পুলিশবিহীন সড়ক সামলানো শিক্ষার্থীদের প্রশংসাপত্র দেবে অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, যেসব শিক্ষার্থী সড়কে দায়িত্ব পালন করছেন, তাঁদের প্রশংসাপত্র দেওয়া হবে।

আজ রোববার দুপুরে রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে তিনি আইজিপিকে এই নির্দেশ দেন বলে সাংবাদিকদের জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ছাত্ররা যারা কাজ করছে, আপনারা পুলিশের তরফ থেকে সার্টিফিকেট দেবেন। চাকরির ক্ষেত্রে, পরীক্ষায় এটা যাতে মূল্যায়ন হয়। তারা নিজেদের পয়সায় সড়ক পরিষ্কার করছে, দেয়াল সুন্দর করছে। সরকারি প্রজেক্ট হলে ৪০০-৫০০ কোটি টাকা চলে যেত। তারা আপনার কাছ থেকে চাঁদা নেয় না। এটা সরকারকে মূল্যায়ন করা উচিত। তাদের লিস্ট তৈরি করে সার্টিফিকেট দেবেন, তারা খুশি হবে।’

তিনি বলেন, যাতে এটা তাদের ভবিষ্যৎ জীবন ও চাকরিজীবনে মূল্যায়িত হয়। এটাও মনে রাখতে হবে।

বাণিজ্য মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগে নতুন সচিব, ট্যারিফ কমিশনে চেয়ারম্যান

পদ্মা সেতুতে চালু হলো দেশের প্রথম সমন্বিত ক্যাশলেস টোলিং সেবা ‘ডি-টোল’

ট্রাফিক জরিমানার ভুয়া এসএমএস নিয়ে ডিএমপির সতর্কবার্তা

লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭০ বাংলাদেশি

বর্তমান সরকার জনমুখী ও মানবিক শাসনব্যবস্থা প্রবর্তন করেছে: মাহদী আমিন

গুগল ম্যাপে মহাসড়কে যানজটের সংকেত, চন্দ্রা ও গাজীপুর অংশে চাপ সবচেয়ে বেশি

ট্রেনে চালু হলো নারীদের জন্য আলাদা কোচ

কমলাপুরে ঘরমুখী মানুষের ভিড়, বিলম্বে ছাড়ল ৩টি ট্রেন

যমুনা সেতুতে বাড়ছে যানবাহনের চাপ, ২৪ ঘণ্টায় পারাপার ৪০ হাজার যান

চলমান বিচার প্রক্রিয়ায় অ্যামনেস্টির হস্তক্ষেপের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর