হোম > জাতীয়

নিম্ন আদালতের কার্যক্রম পর্যবেক্ষণ করবেন ৮ বিচারপতি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অধস্তন আদালতের কার্যক্রম পর্যবেক্ষণের জন্য আট বিভাগে হাইকোর্ট বিভাগের আটজন বিচারপতিকে দায়িত্ব দিয়েছেন প্রধান বিচারপতি। একই সঙ্গে তাদের সাচিবিক সহায়তার জন্য আট বিচারবিভাগীয় কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। 

আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট থেকে এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। 

বিজ্ঞপ্তি অনুযায়ী ঢাকা বিভাগে বিচারপতি মোস্তফা জামান ইসলাম, খুলনা বিভাগে বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেন, বরিশাল বিভাগে বিচারপতি জাফর আহমেদ, চট্টগ্রাম বিভাগে বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লা, সিলেট বিভাগে বিচারপতি এস এম কুদ্দুস জামান, রংপুর বিভাগে বিচারপতি শাহেদ নূরউদ্দিন, ময়মনসিংহ বিভাগে বিচারপতি মো. জাকির হোসেন এবং রাজশাহী বিভাগে বিচারপতি মো. আখতারুজ্জামানকে মনিটরিং করতে দায়িত্ব দেওয়া হয়েছে।

অক্টোবরেই শুরু হতে পারে স্থানীয় সরকার নির্বাচন, প্রথম ধাপে ইউপি ও পৌরসভা

হানিট্র্যাপে ব্যবসায়ী-চাকরিজীবীদের ব্ল্যাকমেল, অর্থ আদায়ের অভিযোগে গ্রেপ্তার ৫

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, হাতে তুলে দিলেন ক্রাউন প্রিন্সের চিঠি

১১ জুলাইয়ের মধ্যে স্বাভাবিক প্রসবকক্ষ স্থাপন না করলে সব ক্লিনিকের লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিল শুনানি শুরু

ইরানের সর্বোচ্চ নেতার জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার

৩৪ বিচারককে বদলি

প্রেস অ্যাক্রিডিটেশন কমিটি পুনর্গঠন

পুলিশের ঊর্ধ্বতন ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

ফজলুল হকের মৃত্যুতে দেশ একজন প্রখ্যাত শিক্ষাবিদ ও লেখককে হারাল: প্রধানমন্ত্রী