হোম > জাতীয়

দুই উপদেষ্টার ছেড়ে যাওয়া তিন মন্ত্রণালয়ের দায়িত্বে আসিফ নজরুল, রিজওয়ানা, আদিলুর

বিশেষ প্রতিবেদক, ঢাকা ­­

আসিফ নজরুল, রিজওয়ানা হাসান ও আদিলুর রহমান। ফাইল ছবি

দুই উপদেষ্টা পদত্যাগ করার পর তাঁদের অধীনে থাকা তিনটি মন্ত্রণালয়ের দায়িত্ব তিনজন উপদেষ্টাকে দিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

আইন উপদেষ্টা আসিফ নজরুলকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খানকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসানকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে আজ বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

এই তিন উপদেষ্টা আগে যেসব মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন তাঁর সঙ্গে নতুন করে এসব মন্ত্রণালয়ের দায়িত্ব যোগ হয়েছে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টার পদ থেকে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং তথ্য সম্প্রচার উপদেষ্টার পদ থেকে মো. মাহফুজ আলম গতকাল বুধবার পদত্যাগ করেন।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর তাঁদের পদত্যাগপত্র কার্যকর হয়েছে। এরপর তাঁদের অধীনে থাকা তিনটি মন্ত্রণালয়ের দায়িত্ব তিনজন উপদেষ্টাকে দেওয়া হলো।

সুন্দরবনে বাঘ-মানুষের সংঘাত ঠেকাতে নাইলনের বেড়া

তরুণদের নেতৃত্বেই গড়ে উঠবে সুন্দর বাংলাদেশ: ডেপুটি স্পিকার

১৫ নভেম্বরের মধ্যে মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগানোর নির্দেশ

নতুন ঋণে শর্ত থাকবে, আলোচনা ইতিবাচক

আজ বিশ্ব খাদ্য দিবস: আউশ, আলু ও গমের উৎপাদন কমেছে

ছাড়ার আগেই টিকিট ব্লক

দুর্গাপূজার নিরাপত্তায় মাঠে বিজিবি-এসআরবি-পুলিশ-আনসার, আকাশে হেলিকপ্টার-ড্রোন

ওএমএস ডিলার নিয়োগে নতুন নীতিমালা হচ্ছে

জাতীয় পুষ্টি পরিষদের মহাপরিচালক হলেন মজিবুর রহমান

বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা জোরদারে অভিজ্ঞতা বিনিময়ের ওপর ডেপুটি স্পিকারের গুরুত্বারোপ