হোম > জাতীয়

সীমান্তে মর্টার শেল: মিয়ানমার রাষ্ট্রদূতকে তলব

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

মিয়ানমার থেকে মর্টার শেল বাংলাদেশের অভ্যন্তরে এসে পড়ায় ঢাকায় অবস্থিত সে দেশের রাষ্ট্রদূত অং কিউ মোয়েকে আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে কড়া প্রতিবাদ জানানো হয়েছে। 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমার উইংয়ের মহাপরিচালক মিয়া মো. মইনুল কবীর রাষ্ট্রদূতকে ডেকে মর্টার শেলের ঘটনায় বাংলাদেশ সরকারের প্রতিবাদের কথা জানান। 

জানতে চাইলে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন সাংবাদিকদের বলেন, মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে বাংলাদেশ সীমান্তের ভেতরে মর্টার শেল পড়ার ঘটনার কড়া প্রতিবাদ জানানো হয়েছে। এ ছাড়া এ বিষয়ে একটি নোট ভারবালও (কূটনৈতিক পত্র) তাঁর কাছে হস্তান্তর করা হয়েছে। এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে সে ব্যাপারে মিয়ানমার সরকারের কাছে বার্তা দিতে রাষ্ট্রদূতকে বলা হয়েছে বলে পররাষ্ট্রসচিব জানান। 

কূটনৈতিক সূত্রগুলো বলছে, রাষ্ট্রদূত মিয়ানমারে নিজ দেশের সরকারের কাছে বাংলাদেশের প্রতিবাদ কথা জানাবেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে উল্লেখ করেছেন। 

প্রসঙ্গত, বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের তুমব্রু উত্তরপাড়ায় রোববার দুপুরে মিয়ানমার থেকে তিনটি অবিস্ফোরিত মর্টার শেল এসে পড়ে। 

‎চট্টগ্রাম বিভাগ ছাড়া সারা দেশে এইচএসসি পরীক্ষা চলবে: শিক্ষা উপদেষ্টা

অবসরে গেলেন আপিল বিভাগের বিচারপতি আশফাকুল ইসলাম

সুয়ারেজ ও বর্ষার পানি একাকার হয়ে ঢাকা বসবাসের অযোগ্য হয়ে পড়েছে: সংসদে সাইফুল আলম

বগুড়া বিশ্ববিদ্যালয় বিল পাস

বক্তব্যের জন্য শিক্ষামন্ত্রীর দুঃখপ্রকাশ, বললেন—ফিজিকস পরীক্ষা আবারও নেওয়া হবে

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোক জানাল সংসদ

অতিবৃষ্টি, পাহাড়ি ঢলে মৃতের সংখ্যা বেড়ে ৫৬

প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ৫ হাজার বিদেশি বিশেষজ্ঞ ও শ্রমিক কর্মরত: সংসদে বিজ্ঞান মন্ত্রী

অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার তোহিদুল বরখাস্ত