হোম > জাতীয়

অর্থ ও পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের বৈঠকের পর যা বলল দূতাবাস

বাংলাদেশ সফররত মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে পৃথকভাবে বৈঠক করেছেন অর্থ, বাণিজ্য এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ ও পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এই বৈঠক দুটির পর পৃথকভাবে নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রতিক্রিয়া জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। 

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের বৈঠকের পর দূতাবাসের ফেসবুক পেজে বলা হয়, ‘আমরা আমাদের অংশীদার বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণ, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, মানবাধিকার সমুন্নত রাখা এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ।’

অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে বলা হয়, ‘বাংলাদেশের নব উদ্যমে প্রবৃদ্ধির পথে এগিয়ে যাওয়াকে আমরা পৃষ্ঠপোষকতা করব। এ লক্ষ্যে শীর্ষ অর্থনৈতিক নীতিনির্ধারকদের সঙ্গে আলাপে আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোকে সম্পৃক্ত করার মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি ও টেকসই উন্নয়ন ঘিরে তাদের উদ্যোগ ও প্রচেষ্টাকে সহায়তা করার ক্ষেত্রে আমাদের সম্পৃক্ততার বিষয়গুলো আলোচনায় গুরুত্ব পেয়েছে।’

ঠাকুরগাঁওয়ে চীনের সহায়তায় গড়ে উঠবে শিল্পকারখানা: মির্জা ফখরুল

শিশুশ্রম প্রতিরোধ দিবস: জীবিকার চাপে বই ছেড়ে কাজে ঢুকছে শিশুরা

ভোটের ইশতেহার বাস্তবায়নে নজর দিচ্ছে সরকার

সুশাসনের রূপরেখা ছাড়া বাজেট বাস্তবায়ন নিয়ে প্রশ্ন টিআইবির

সিম কার্ডের কর প্রত্যাহার আংশিক স্বস্তি, পূর্ণ সমাধান নয়: মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন

বাংলাদেশের ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে স্পিকারের অভিনন্দন

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডে সিরিজ জয়ে টাইগারদের প্রধানমন্ত্রীর অভিনন্দন

পাঁচ জেলায় এসপিসহ ১২ কর্মকর্তা বদলি

জুনের শেষে প্রধানমন্ত্রীর চীন সফর: ডেপুটি স্পিকার

জেলা-উপজেলা পর্যায়ে হবে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ ব্যবস্থা