হোম > জাতীয়

মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির জীবন সংকটাপন্ন, দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ছবি: সংগৃহীত

মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির জীবন সংকটাপন্ন। বুধবার (১২ মার্চ) বাংলাদেশ সেনাবাহিনী এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছে। একই সঙ্গে তার জীবন রক্ষার্থে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনীর ওই ফেসবুক পোস্টে বলা হয়, সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ), ঢাকায় শিশু বিভাগের পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিটে (পিআইসিইউ) চিকিৎসাধীন রয়েছে। প্রতিদিন স্ট্যান্ডার্ড আইসিইউ প্রটোকল অনুযায়ী প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা এবং তদনুযায়ী সর্বোচ্চ চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে।

শিশুটির বুধবার (১২ মার্চ) চারবার কার্ডিয়াক অ্যারেস্ট শিকার হয়েছে এবং সিপিআর দিয়ে স্থিতিশীল করা হয়েছে। তাঁর রক্তে লবণের ভারসাম্যহীনতার কারণে ডায়ালাইসিস করা হচ্ছে। অন্যান্য জটিলতার পাশাপাশি শিশুটির রক্তচাপ ৬০/৪০ যা আরও নিম্নমুখী।

সম্মিলিত সামরিক হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দের সমন্বয়ে গঠিত উচ্চপর্যায়ের চিকিৎসা পর্ষদ সর্বাধুনিক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে শিশুটির জীবন রক্ষার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। উল্লেখ্য, গত ০৮ মার্চ ২০২৫ তারিখ সন্ধ্যা ছয়টায় শিশুটি সম্মিলিত সামরিক হাসপাতাল, ঢাকায় সংকটাপন্ন অবস্থায় ভর্তি হয়।

শিশুটির সুস্থতার জন্য বাংলাদেশ সেনাবাহিনী দেশবাসীর কাছে দোয়াপ্রার্থী।

ঢাকা আসছেন মার্কিন প্যাসিফিক ফ্লিটের প্রধান অ্যাডমিরাল কোহলার

‘আগস্টে নিষিদ্ধ ঘোষিত গোষ্ঠীর তৎপরতা’, সতর্ক থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশে পাঁচ শতাধিক ইমাম ও আলেমকে প্রশিক্ষণ দিচ্ছে সৌদি আরব

কলকাতায় বাংলাদেশের উপ-হাইকমিশনার হিসেবে যোগ দিলেন মুহাম্মদ খালেদ

ট্রাইব্যুনালের পরিদর্শন: টিএফআই সেলে সংকীর্ণ ৭টিসহ ২৯টি কক্ষ

লোডশেডিং মোকাবিলা: ডিজেল জেনারেটরের বিকল্প লিথিয়াম ব্যাটারি

হজ টিকিটে সিন্ডিকেট ভেঙে ৩৬,৮০০ টাকা কমানো হয়েছে: পর্যটনমন্ত্রী

গ্যাসের দাম বাড়ছে না, জানাল জ্বালানি মন্ত্রণালয়

রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব পেলেন তারেক রহমান