হোম > জাতীয়

মহাস্থানগড়ে নির্মাণকাজের ওপর স্থিতাবস্থা

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ফাইল ছবি

মহাস্থানগড়ে নির্মাণকাজের ওপর স্থিতাবস্থা জারি করেছেন আপিল বিভাগ। সেইসঙ্গে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল দায়েরের অনুমতি দেওয়া হয়েছে। আজ রোববার প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগ এ আদেশ দেন।

হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী মনজিল মোরসেদ। তিনি জানান, এইচআরপিবির করা রিটের পরিপ্রেক্ষিতে মহাস্থানগড় প্রত্নতাত্ত্বিক এলাকা সংরক্ষণের নির্দেশনা দিয়ে ২০১২ সালে হাইকোর্ট রায় দিয়েছিলেন। ওই রায়ের বিরুদ্ধে সরকার আপিল করেছিল।

মনজিল মোরসেদ জানান, রাষ্ট্রপক্ষে শুনানিতে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল মহাস্থানগড়ে আসা নারীদের নামাজের স্থান ও ওয়াশরুম তৈরির প্রয়োজনীয়তা রয়েছে। মহাস্থানগড়ের ভেতরে নির্মাণকাজে নিষেধাজ্ঞা থাকায় কাজ করার জন্য রায় সংশোধনের আবেদন জানানো হয়েছে। আপিল বিভাগ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দিয়েছেন।

এর আগে মহাস্থানগড়ের সীমানার ভেতরে তৎকালীন মাজার কমিটি মসজিদ নির্মাণসহ উন্নয়নমূলক কাজ করতে গেলে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর মহাস্থানগড় সংরক্ষণের নির্দেশনা চেয়ে জনস্বার্থে এইচআরপিবি রিট দায়ের করলে হাইকোর্ট উন্নয়নমূলক কর্মকাণ্ডের ওপর নিষেধাজ্ঞা দেন।

ইন্টারনেটটা একটু স্লো করে দাও—পলককে ওবায়দুল কাদের

মিথ্যা মামলা প্রত্যাহারসহ প্রধানমন্ত্রীর কাছে হেফাজতের ৯ দফা দাবি

রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজনে ৬ কমিটি

মির্জা ফখরুলই কি হচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি

মাসব্যাপী বৃক্ষমেলায় ১৬ কোটি টাকায় ১৬ লাখ চারা বিক্রি হয়েছে: পরিবেশমন্ত্রী

রিজার্ভ চুরি: ৯৭ বার পেছাল মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ

চলতি অর্থবছরে ৪১ লাখ মাকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী

যুক্তরাজ্যে আশ্রয়প্রার্থীদের তালিকায় শীর্ষ পাঁচে বাংলাদেশ

বাবুনগরে পৌঁছে হেফাজত আমিরকে বুকে জড়িয়ে ধরলেন প্রধানমন্ত্রী

পুলিশের বিরুদ্ধে অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের