হোম > জাতীয়

সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিমের দুটি বাড়ি ও ৫০ শতাংশ জমি ক্রোকের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জিল্লুল হাকিম। ফাইল ছবি

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে সাবেক রেলমন্ত্রী ও রাজবাড়ী-২ আসনের সাবেক সংসদ সদস্য মো. জিল্লুল হাকিমের ঢাকা ও পাংশায় দুটি বাড়ি এবং সজ্জনকান্দায় ৫০ শতাংশ জমি ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে।

আজ বুধবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নির্দেশ দেন বলে জানিয়েছেন দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ।

তানজির আহমেদ বলেন, সাবেক রেলমন্ত্রীর বাড়ি ও জমি ক্রোকের নির্দেশ চেয়ে আবেদন করেছিলেন দুদকের উপপরিচালক মোজাম্মিল হোসেন।

আবেদনে বলা হয়, ক্ষমতার দাপট দেখিয়ে ও অপব্যবহার করে দুর্নীতির মাধ্যমে জিল্লুল হাকিম ও তাঁর পরিবারের সদস্যরা বিপুল সম্পদের মালিক হয়েছেন। তাঁদের বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধান করছে দুদক।

অনুসন্ধান চলাকালে বিশ্বস্ত সূত্রে জানা গেছে, সাবেক রেলমন্ত্রী ও তাঁর পরিবার অবৈধভাবে অর্জিত সম্পদ বিক্রি, হস্তান্তর বা স্থানান্তর করার চেষ্টা করছেন। এই অবস্থায় তাঁদের স্থাবর সম্পদ ক্রোক করার নির্দেশ দেওয়া প্রয়োজন।

দুদকের আবেদন বিবেচনায় নিয়ে ঢাকার উত্তরা মডেল টাউনে পাঁচ কাঠা জমির ওপর নির্মিত জিল্লুল হাকিমের ছয়তলা বাড়ি, রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় ৩০ শতাংশ জমির মধ্যে নির্মিত তিনতলা বাড়ি ও রাজবাড়ীর সজ্জনকান্দায় ৫০ শতাংশ জমি ক্রোকের নির্দেশ দেওয়া হয়।

এর আগে গত বছরের ১৭ অক্টোবর সাবেক রেলমন্ত্রী, তাঁর স্ত্রী ও ছেলের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেন একই আদালত।

তুরাগ থেকে উদ্ধার ৩ লাশের সঙ্গে আ.লীগের মিছিলের সম্পৃক্ততা নেই: পুলিশ

জাকাত অর্থনীতি চালু করে সুদের কবর রচনা করতে হবে: সংসদে জামায়াতের এমপি

পুলিশে বড় রদবদল: সিআইডির প্রধান মোশাররফ, হাইওয়েতে ফারুক

বাংলাদেশি দক্ষ কর্মী তৈরিতে সহযোগিতা অব্যাহত রাখবে সুইজারল্যান্ড

আদ্-দ্বীনে অবহেলাতেই ৬ নবজাতকের মৃত্যু, শৃঙ্খলার স্বার্থে ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী

সাবেক সিইসি হাবিবুল আওয়ালের জামিন প্রশ্নে রুল

বান্দরবানের সেই তিন্দু নিম্নমাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণ করা হবে: সংসদে শিক্ষামন্ত্রী

৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, ১৫২১ জনকে নিয়োগের সুপারিশ

সংসদ ভবনে শিক্ষার্থীদের নিয়ে প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজ

ঢাকায় নতুন কমিশনার, কুমিল্লা-সিলেটে নতুন ডিসি