হোম > জাতীয়

নারী সংস্কার কমিশনের সুপারিশ চ্যালেঞ্জ করা রিট খারিজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফাইল ছবি

নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদনের কয়েকটি সুপারিশ চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আজ সোমবার বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর বেঞ্চ রিটটি খারিজ করে দেন।

রিট খারিজের পর আদালত বলেন, এসব সুপারিশ এখনো বাস্তবায়ন হয়নি। তাই এটা প্রি-ম্যাচিউর (অপরিপক্ক)। তবে সুপারিশ বাস্তবায়ন করলে রিটকারী চাইলে আদালতে আসতে পারবেন।

রিটকারী আইনজীবী রওশন আলী আজকের পত্রিকাকে বলেন, ‘প্রি-ম্যাচিউর বলে হাইকোর্ট রিট খারিজ করে দিয়েছেন। তবে সুপারিশ বাস্তবায়ন হলে আবারও রিট করব। এর আগে শুনানি শেষে গত ১৯ মে রিটটি আজ আদেশের জন্য রাখা হয়।’

এর আগে শুনানিতে রিটকারী আইনজীবী রওশন আলী বলেন, ‘আমিও সর্বস্তরে নারীর ক্ষমতায়ন ও অংশগ্রহণ চাই। তবে নারী সংস্কার কমিশনের সব সুপারিশ বাস্তবায়ন হলে তা হবে মৌলিক অধিকারের লঙ্ঘন, সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ও ইসলামের সঙ্গে সাংঘর্ষিক। অনেকগুলো সুপারিশ কমিশনের এখতিয়ার বহির্ভূত। তারা ম্যান্ডেটের বাইরে গিয়ে কিছু সুপারিশ করেছে। এই সুপারিশ নিয়ে কারও সঙ্গে আলোচনা না করেই সরকার বাস্তবায়নের দিকে চলে যাচ্ছে। আমরা সব বিষয় চ্যালেঞ্জ করিনি। কিছু বিষয়ে হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে বলেই এসেছি।’

রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক বলেন, ‘এটি আনবর্ন চাইল্ড (জন্মগ্রহণ না করা শিশু)। সুপারিশ বাস্তবায়ন হলে আসতে পারে। তারা যে কোনো বিষয়ে সুপারিশ দিতেই পারে। তবে এখনো কোনো কিছুই বাস্তবায়ন হয়নি। তাই এই রিট ইমম্যাচিউর (অপরিপক্ক) ’

বিনিয়োগকারীদের সেবা সহজ করতে নতুন আইন অনুমোদন

স্থানীয় সরকারের চার প্রতিষ্ঠানের তথ্য চাইল ইসি

চা-শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণ হবে আগস্টে: সংসদে শ্রমমন্ত্রী

সংসদ অধিবেশন রোববার বেলা ৩টা পর্যন্ত মুলতবি

দেশজুড়ে কোস্ট গার্ডের বৃক্ষরোপণ কর্মসূচি

ফের সিলেটের ডিসি বদল

মন্ত্রীর আশ্বাসে দুটি বেসরকারি বিল প্রত্যাহার করলেন শাহজাহান চৌধুরী

সংসদে আস্তে কথা বলতে বললেন ডেপুটি স্পিকার

ব্রাজিল-আর্জেন্টিনার সমর্থকদের উদ্দেশে সংসদে যা বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী

শপথ নিলেন চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য সারোয়ার আলমগীর