হোম > জাতীয়

বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ভারত

আজকের পত্রিকা ডেস্ক­

ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা ও পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। ছবি: ভারতীয় হাইকমিশন, ঢাকা

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। আজ রোববার অনুষ্ঠিত এই বৈঠকে তিনি বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে নিবিড়ভাবে কাজ করার এবং সব ক্ষেত্রে দুই দেশের জনমুখী সহযোগিতা জোরদার করার বিষয়ে ভারতের আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেন।

বৈঠকে হাইকমিশনার প্রণয় ভার্মা জানান, ভারত বাংলাদেশের সঙ্গে পারস্পরিক স্বার্থ ও দ্বিপক্ষীয় সুফলের ভিত্তিতে ইতিবাচক, গঠনমূলক এবং ভবিষ্যৎমুখী উপায়ে এগিয়ে যেতে চায়। তিনি দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুসংহত করার প্রত্যয় ব্যক্ত করেন।

প্রণয় ভার্মা বলেন, ‘আমরা পারস্পরিক স্বার্থ ও সুফলের ভিত্তিতে ইতিবাচক এবং গঠনমূলক মনোভাব নিয়ে সব ক্ষেত্রে সহযোগিতা জোরদার করতে একসঙ্গে কাজ করতে চাই।’

প্রণয় ভার্মা বলেন, ‘নির্বাচনের পর থেকে বাংলাদেশের সঙ্গে আমাদের সাম্প্রতিক উচ্চপর্যায়ের যোগাযোগ সম্পর্কে আপনারা অবগত আছেন। নির্বাচনের পরদিনই ভারতের প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দনবার্তা পাঠান। একই দিন পরে তাঁদের মধ্যে ফোনালাপও হয়েছে।’

হাইকমিশনার বলেন, ‘এরপর ১৭ ফেব্রুয়ারি নতুন সরকার শপথ নেওয়ার সময় আমাদের লোকসভার স্পিকার ভারত সরকারের প্রতিনিধিত্ব করে শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেন। তিনি নতুন প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকও করেন। ওই বৈঠকে লোকসভার স্পিকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে তুলে দেন।’

প্রণয় ভার্মা বলেন, ‘এসব যোগাযোগে আমরা বাংলাদেশের সঙ্গে আমাদের ঐতিহাসিক সম্পর্কের ভিত্তির ওপর দাঁড়িয়ে বহুমাত্রিক দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার ইচ্ছা ব্যক্ত করেছি। পাশাপাশি একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন দেওয়ার প্রতি আমাদের অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেছি।’

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের আগে হাইকমিশনার প্রণয় ভার্মা পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে তাঁরা দুই দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও গতিশীল করার বিষয়ে বিস্তারিত মতবিনিময় করেন।

মাটি ও পরিবেশ উপযোগী বৃক্ষরোপণে গুরুত্ব প্রধানমন্ত্রীর

যত আইন, তত ফাঁকফোকর: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

শিশু সুরক্ষায় টাস্কফোর্স গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের

প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

কঠোর অবস্থানে বিজিবি: ২৪ ঘণ্টায় আরও ৮ পুশ ইন অপচেষ্টা প্রতিহত

জীববৈচিত্র্য ধ্বংসে বাংলাদেশের ঋণমান কমতে পারে ৬ ধাপ, বাড়তে পারে ঋণের বোঝা: গবেষণা

বিদ্যুৎ খাতে সরকারকে ৪১ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে: তথ্যমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

বিমানবন্দরে আগুন: তদন্তে কমিটি, সকালেই প্রাথমিক প্রতিবেদন দিতে বলেছেন প্রতিমন্ত্রী

উত্তরের চার সীমান্তে এক দিনে আরও ৬০ জনকে পুশ ইনের চেষ্টা বিএসএফের