হোম > জাতীয়

করোনার বুস্টার ডোজ দেওয়ার বয়স কমে ৪০ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

করোনা সংক্রমণ রোধে বুস্টার ডোজের বয়সসীমা কমানো হয়েছে। এখন থেকে ৪০ বছর বয়স হলেই বুস্টার ডোজ দেওয়া হবে। পাশাপাশি ১২ বছরের ঊর্ধ্বে সবাইকে টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। 

আজ রোববার বেলা ১১টায় রাজধানীর মহাখালীতে বিসিপিএস অডিটোরিয়াম মিলনায়তনে দেশে করোনা সংক্রমণের সার্বিক পরিস্থিতি বিষয়ে জানাতে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

বুস্টার ডোজ প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আগে আমরা ৫০ বছর বয়সীদের বুস্টার ডোজের সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু সেভাবে ফল পাওয়া যায়নি। তাই এখন থেকে ৪০ বছর বয়সের ওপরে সবাইকে বুস্টার ডোজ দেওয়া হবে।

করোনার ভয়াবহতা নিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে সাম্প্রতিক সময়ে করোনার সংক্রমণ বেড়েছে ২০ গুণ এবং মৃত্যু বেড়েছে চার গুণ। করোনাকে মৃদু বলা যাবে না।

এক মাসে ৩ কোটি ৪০ লাখ ডোজ টিকা দেওয়া হয়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এখন থেকে শুধু শিক্ষার্থী নয়, ১২ বছরের ঊর্ধ্বে সবাইকে টিকা দেওয়া হবে।

জাল মুক্তিযোদ্ধা সনদে চাকরির অভিযোগ: বদলি হলেন বেবিচক প্রকৌশলী শরিফুল

পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিলের রায় কাল

নির্বাচন পর্যবেক্ষণে নেওয়া হবে স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা: ইসি সানাউল্লাহ

পাকিস্তানের ‘সেফ সিটি’ উদ্যোগ বাংলাদেশের জন্য অনুকরণীয়: সালাহউদ্দিন আহমদ

নতুন বেতনকাঠামো: সরকারি চাকরিতে ইনক্রিমেন্ট হার সমান থাকছে না

আইনজীবীদের অসদাচরণ: বার কাউন্সিলে ১৮৮টি অভিযোগ, শাস্তি নেই

১৫ আগস্টের মধ্যে স্থানীয় নির্বাচনের বিধিমালা চূড়ান্তের নির্দেশ

স্বাস্থ্যমন্ত্রী...সো বিজি: স্পিকার

এনসিপির সমাবেশে হামলায় সংসদে আখতারের ক্ষোভ, পরে যা বললেন আইনমন্ত্রী

সংসদে ‘খুল্লাম খুল্লা’ ফোন ব্যবহার, এমপিদের সতর্ক করলেন স্পিকার