হোম > জাতীয়

সৈয়দ মনজুরুল ইসলাম লাইফ সাপোর্টে

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

সৈয়দ মনজুরুল ইসলাম। ফাইল ছবি

রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ও সাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলামকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। আজ রোববার (৫ অক্টোবর) রাতে তাত্ত্বিক ও কবি আজফার হোসেন নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে এ তথ্য জানান।

আজফার হোসেন লেখেন, ‘খুব, খুব কষ্ট নিয়েই বলতে হচ্ছে যে আমার পরম প্রিয় ও শ্রদ্ধেয় শিক্ষক অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম শুক্রবার হার্ট অ্যাটাকের পর এখন ফুল লাইফ সাপোর্টে আছেন।’

আজফার হোসেন আরও লেখেন, ‘আপনাদের শুভকামনা ও দোয়া দরকার। আর কিছু লেখার মানসিক অবস্থা আমার নেই।’

হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে গত শুক্রবার থেকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি আছেন সৈয়দ মনজুরুল ইসলাম। হাসপাতালে ভর্তি হওয়ার পর অস্ত্রোপচারের মাধ্যমে তাঁর হার্টে রিং পরানো হয়।

অধ্যাপক মনজুরুল ইসলামের জন্ম ১৯৫১ সালের ১৮ জানুয়ারি, সিলেটে। তিনি একাধারে শিক্ষাবিদ, কথাসাহিত্যিক ও সাহিত্য সমালোচক। সাহিত্যে অবদানের জন্য ১৯৯৬ সালে বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত হন তিনি।

বাংলা সাহিত্যে অবদানের জন্য ২০১৬ সালে কাজী মাহবুবুল্লাহ পুরস্কার পান মনজুরুল ইসলাম। ২০১৮ সালে একুশে পদকে ভূষিত হন।

হজযাত্রীরা যেন কষ্ট না পান, তা নিশ্চিত করতে হবে : ধর্মমন্ত্রী

হজযাত্রা নির্বিঘ্ন করতে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে : বিমানমন্ত্রী

পলিসি গ্রুপের বৈঠক: নিয়ম বদলে চার হাজার এসআই নিয়োগের চিন্তা

জ্বালানি সংকট: সকাল ৬টায় লাইনে, ১০টায় তেল শেষ, সন্ধ্যা ৬টার জন্য অপেক্ষা

চার বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা

ফিরল জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, থাকবে সরকারি ছুটি

দুই দপ্তরে নতুন সচিব

৪১৯ হজযাত্রীবাহী প্রথম ফ্লাইট সৌদি যাচ্ছে শুক্রবার রাত ১২টা ২০ মিনিটে

দুই শিবির নেতাকে গুলি: অভিযোগ গঠনের আদেশ ২০ এপ্রিল

প্রধানমন্ত্রীর সঙ্গে আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ