হোম > জাতীয়

সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ আটক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় আটক হয়েছেন সাবেক ভূমিমন্ত্রী ও খুলনা-৫ আসনের সাবেক সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ।

আজ রোববার বিজিবি তাঁকে আটক করে। এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পান খুলনা-৫ আসনের সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ। ২০০৮, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে টানা চারবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

এর আগে ২০১৪ সালের ১২ জানুয়ারি তিনি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন। কিছুদিন পর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ছায়েদুল হকের মৃত্যু হলে তিনি ওই মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পান।

নতুন ঋণে শর্ত থাকবে, আলোচনা ইতিবাচক

আজ বিশ্ব খাদ্য দিবস: আউশ, আলু ও গমের উৎপাদন কমেছে

দুর্গাপূজার নিরাপত্তায় মাঠে বিজিবি-এসআরবি-পুলিশ-আনসার, আকাশে হেলিকপ্টার-ড্রোন

ওএমএস ডিলার নিয়োগে নতুন নীতিমালা হচ্ছে

জাতীয় পুষ্টি পরিষদের মহাপরিচালক হলেন মজিবুর রহমান

বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা জোরদারে অভিজ্ঞতা বিনিময়ের ওপর ডেপুটি স্পিকারের গুরুত্বারোপ

সংসদ ভবন প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখা ও সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর

এফবিসিসিআই প্রশাসকের দায়িত্ব পালন ও নির্বাচন আয়োজনের বাধা কাটল

আইনশৃঙ্খলা পরিস্থিতির ‘উন্নতি’, সংসদীয় কমিটির সন্তোষ

হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টি বোর্ডের কার্যক্রমে বাধা নেই