হোম > জাতীয়

এক দফা দাবিতে আনসার সদস্যদের শাহবাগ অবরোধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চাকরি জাতীয়করণের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন আনসার সদস্যরা। আজ রাত ১০টার পরে তারা শাহবাগ মোড় অবরোধ করেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত অবরোধ ছাড়বেন না বলে জানিয়েছেন উপস্থিত আনসার সদস্যরা। 

প্রায় ২০০ জনের মত আনসার সদস্য শাহবাগ মোড়ে অবস্থান নেন। তাদের সবাই রাত ১০ টার দিকে শহীদ মিনার থেকে মিছিল নিয়ে শাহবাগে এসে অবস্থান নেন।

আরিফা নামে এক জন আনসার সদস্য বলেন, ‘যখন জীবনের ভয়ে পুলিশ ছিল না, র‍্যাব ছিল না, তখন আমরা ছিলাম। কিন্তু এই আমরাই সব সময় অবহেলিত। এবার চাকরি জাতীয়করণ না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব না।’

আনসারদের শাহবাগ মোড়ে অবস্থানের ফলে চারপাশে রাস্তা আটকে যায় এবং যানজট তৈরি হয়েছে। 

জানা গেছে, সারা বাংলাদেশে ৫৩ হাজার সদস্য রয়েছে। তারা চান ব্যাটালিয়ন আনসারের মত চাকরির জাতীয়করণ।

খাদ্যনিরাপত্তা ও ভেজাল রোধে প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনা

গ্রামীণ উন্নয়নের মাধ্যমেই টেকসই বাংলাদেশ বিনির্মাণ সম্ভব: স্থানীয় সরকারমন্ত্রী

অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি, সরকারের সঙ্গে সমন্বয় করে তফসিল: ইসি মাছউদ

যুবসমাজ দুর্নীতিবিরোধী আন্দোলনে নামলে অর্ধেক দুর্নীতি কমানো সম্ভব: দুদক

প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ যুবরাজের

অক্টোবরেই শুরু হতে পারে স্থানীয় সরকার নির্বাচন, প্রথম ধাপে ইউপি ও পৌরসভা

হানি ট্র্যাপে ব্যবসায়ী-চাকরিজীবীদের ব্ল্যাকমেল, অর্থ আদায়ের অভিযোগে গ্রেপ্তার ৫

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, হাতে তুলে দিলেন ক্রাউন প্রিন্সের চিঠি

১১ জুলাইয়ের মধ্যে স্বাভাবিক প্রসবকক্ষ স্থাপন না করলে সব ক্লিনিকের লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিল শুনানি শুরু