হোম > জাতীয়

ইরান থেকে শারজাহ হয়ে দেশে ফিরেছেন ৩২ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ইরান থেকে ফেরা বাংলাদেশিরা। ছবি: পররাষ্ট্র মন্ত্রণালয়

ইরানে বসবাসরত প্রত্যাবাসনেচ্ছু বাংলাদেশিদের দ্বিতীয় দলটি দেশে ফিরেছে। এই দলটিতে ৩২ জন বাংলাদেশি আজ মঙ্গলবার (৮ জুলাই) ইরান থেকে বাংলাদেশ পৌঁছেছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে।

ইরানে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে তাঁরা সড়কপথে তেহরান থেকে মাশহাদ যান। সেখান থেকে বিমানযোগে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ হয়ে ঢাকা পৌঁছান।

ইসরায়েল-ইরান যুদ্ধের সময় দূতাবাস জানায়, তেহরানসহ ইরানের বিভিন্ন স্থানে বৈধ ও অবৈধভাবে অবস্থান করছেন প্রায় আড়াই হাজার বাংলাদেশি। তাঁদের মধ্যে ২০০ শিক্ষার্থী, দূতাবাসের কূটনীতিক কর্মী, তাঁদের পরিবারসহ প্রায় ৪০ জন, চিকিৎসার জন্য সেখানে যাওয়া কিছু রোগীসহ প্রায় ৩০০ জনের নিরাপত্তা ও অন্যান্য ঝুঁকি তুলনামূলকভাবে বেশি।

কৃষিসচিব এমদাদ উল্লাহ মিয়ান বাধ্যতামূলক অবসরে

মধ্যপ্রাচ্যে উত্তেজনায় তিন দিনে ঢাকায় ৭৪ ফ্লাইট বাতিল

হানিফসহ ৪ আসামির বিরুদ্ধে সাক্ষ্য দিলেন দুই শহীদের স্ত্রী

দুই আসনের ফলাফল চ্যালেঞ্জ করে পরাজিত প্রার্থীদের আবেদন

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে গুলি: সন্ত্রাসী গ্রুপ চিহ্নিত হয়েছে বলে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

ইরানে বসবাসরত বাংলাদেশিদের নিয়ে উদ্বিগ্ন সরকার

দপ্তর হারালেন স্থানীয় সরকার সচিব রেজাউল

পুরোনো প্রতিশ্রুতির বোঝা আমাদের ওপর চাপাবেন না: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

স্থগিত ফ্লাইটগুলোর রিশিডিউল হয়েছে, যাত্রীরা পর্যাপ্ত সময় পাবেন: প্রতিমন্ত্রী