হোম > জাতীয়

ট্রাইব্যুনালের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন ফজলুর রহমান: চিফ প্রসিকিউটর

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ফজলুর রহমান ও মোহাম্মদ তাজুল ইসলাম। ফাইল ছবি

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে বিরূপ মন্তব্য করায় লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন বিএনপি নেতা ফজলুর রহমান। আজ বুধবার ট্রাইব্যুনাল প্রাঙ্গণে প্রেস ব্রিফিংয়ে বিষয়টি জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

চিফ প্রসিকিউটর বলেন, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন ফজলুর রহমান। এ বিষয়ে ৮ ডিসেম্বর শুনানির কথা রয়েছে। তিনি যা কিছু বলেছেন তা ভুলে বলেছেন বলে স্বীকার করেছেন।’

এর আগে আদালত অবমাননার অভিযোগে গত ৩০ নভেম্বর ফজলুর রহমানকে তলব করেন ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে বিরূপ মন্তব্য করায় বিএনপি নেতা ফজলুর রহমানের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন ট্রাইব্যুনাল-১। ৮ ডিসেম্বর তাঁকে সশরীরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়। সেই সঙ্গে ফজলুর রহমানের সব শিক্ষাগত যোগ্যতার সনদ ও বার কাউন্সিলের আইনজীবী সনদ ওই দিন সঙ্গে নিতে বলা হয়েছে।

গত বুধবার (২৬ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ফজলুর রহমানের বিরুদ্ধে অভিযোগ করে প্রসিকিউশন। অভিযোগে বলা হয়, একটি বেসরকারি টেলিভিশন টকশোতে অতিথি হিসেবে গিয়ে আইনজীবী ফজলুর রহমান বলেছেন, তিনি এই ট্রাইব্যুনাল মানেন না। তাঁর যুক্তি, এই ট্রাইব্যুনাল তৈরি হয়েছে ১৯৭১ সালের যুদ্ধাপরাধের বিচারের জন্য। এই ট্রাইব্যুনালে অন্য কোনো বিচার হতে পারে না। ফজলুর রহমান এ ধরনের মন্তব্য করার পরিণতি জানেন। তারপরও তিনি বিভিন্ন রাজনৈতিক দল, ট্রাইব্যুনালের গঠনপ্রক্রিয়া, বিচার নিয়ে প্রতিনিয়ত বক্তব্য দিয়ে যাচ্ছেন। এতে প্রতীয়মান হয়, তিনি ইচ্ছাকৃতভাবে আদালত অবমাননা করছেন।

ডেমু বদলে হচ্ছে কমিউটার, নতুন দুই আন্তনগর ট্রেন

রাষ্ট্রপতির ভাষণ নিয়ে মুখোমুখি সরকারি ও বিরোধী দল

সংসদীয় গণতন্ত্রের পুনর্যাত্রা

মধ্যপ্রাচ্য সংকট নিয়ে খলিলুর-ইসহাক দারের ফোনালাপ

ঢাকা থেকে আরও ২৪ ফ্লাইট বাতিল, এ পর্যন্ত ৪১৯

১ জুলাই থেকে আবার চালু হচ্ছে ঢাকা–সিলেট–ম্যানচেস্টার রুট

গায়েবি-মিথ্যা মামলা কমানো হয়েছে, দাবি আইনমন্ত্রীর

বাহরাইনের বাইরে থেকেও ভিসা নবায়নের সুযোগ প্রবাসীদের

সংসদ থেকে ভালো রাজনৈতিক সংস্কৃতির চর্চা শুরু করতে চাই: স্বরাষ্ট্রমন্ত্রী

কাতারে আটকে পড়া বাংলাদেশিদের জন্য দুটি বিশেষ ফ্লাইট