হোম > জাতীয়

ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন আরও দুজন

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ওবায়দুল কাদের। ফাইল ছবি

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন আরও দুজন। আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ সাক্ষ্য গ্রহণ করা হয়। এদিন সাক্ষ্য দেন আন্দোলনের সময় মিরপুর এলাকায় মারা যাওয়া আকরাম খান রাব্বীর পিতা ও মেহেরুন নেছা তানহার মামা ফারুক খান এবং তানহার বাবা মোশারফ হোসেন। এর আগে এই মামলায় সাক্ষ্য দেন আন্দোলনে মারা যাওয়া আসিফ ইকবালের পিতা এম এ রাজ্জাক।

জবানবন্দিতে ফারুক খান জানান, তার ছেলে আকরাম খান রাব্বী চব্বিশের ১৯ জুলাই মিরপুর-১০ নম্বরে পপুলার হাসপাতালের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করে গুলিবিদ্ধ হয়ে মারা যান। দুই দিন পর লাশ ময়নাতদন্ত শেষে পূর্ব বাইশটেক কবরস্থানে দাফন করা হয়।

ফারুক খান বলেন, ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর ভাগনি মেহেরুন নেছা তানহা বিজয় মিছিল নিয়ে গণভবনে যায়। বিকেলে হাতে ফুল নিয়ে বাসায় ফিরে আসে। হঠাৎ গোলাগুলির শব্দ শুনে তিনি ভাগনি তানহাকে ভবনের ভেতরে ওপরে যেতে বলেন। তানহা বাসায় গিয়ে জানালা থেকে বাইরের পরিস্থিতি দেখে তার ভাইকে ফোন করে দ্রুত বাসায় যেতে বলে। ওইসময় বাহির থেকে ছোড়া একটি গুলি তানহার বুকে বিদ্ধ হয়। সে সময় বাসায় সাবলেট থাকা আরও একজন মহিলাও গুলিবিদ্ধ হন। দুজনকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তানহাকে মৃত ঘোষণা করেন।

ফারুক খান আরও বলেন, তারা মিরপুরবাসী নিখিলকে (যুবলীগের) অস্ত্র হাতে গুলি করতে এবং অন্যদের গুলির নির্দেশ দিতে দেখেছেন। তিনি ছেলে রাব্বী ও ভাগনি তানহার হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনা, ওবায়দুল কাদের, বাহা উদ্দিন নাছিম, আরাফাত, ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক এবং যুবলীগের পরশ, মিরপুরের নিখিলকে দায়ী করেন এবং জড়িত সবার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একপর্যায়ে ট্রাইব্যুনালে কান্নায় ভেঙে পড়েন তিনি।

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা হলেন আবদুস সাত্তার পাটোয়ারী

প্রধানমন্ত্রী তারেক রহমানকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর অভিনন্দন

২৬ ফেব্রুয়ারি বসতে পারে সংসদের প্রথম অধিবেশন, সভাপতিত্ব করবেন কে

৪৪তম বিসিএস: নন-ক্যাডার পদে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

ঈদের আগেই ‘ফ্যামিলি কার্ড’ সেবা দিতে মন্ত্রিসভা কমিটি

দলের নেতা-কর্মীদের সঙ্গে গণ-ইফতারে অংশ নিলেন প্রতিমন্ত্রী নুর

ঈদের আগে প্রাথমিক পর্যায়ে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে: সমাজকল্যাণমন্ত্রী

নৌপ্রকল্প সময়মতো শেষ করতে মন্ত্রীর কড়া নির্দেশ

বাসসের এমডি মাহবুব মোর্শেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে কমিটি গঠন