হোম > জাতীয়

খালেদা জিয়ার আপসহীন ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে: রাষ্ট্রপতি

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

আজ মঙ্গলবার এক শোকবার্তায় রাষ্ট্রপতি বলেছেন, ‘গণতন্ত্র এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় তাঁর আপসহীন ভূমিকা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। জাতির এই অপূরণীয় ক্ষতির মুহূর্তে আমি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারবর্গ ও অনুসারীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’

দেশবাসীকে মরহুমার স্মৃতির প্রতি সম্মান জানিয়ে তাঁর জন্য দোয়া ও প্রার্থনা করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি।

সংসদ সদস্য ও মন্ত্রিসভার শপথ ১৭ ফেব্রুয়ারি

তারেক রহমানের জন্য ফুল ও মিষ্টি পাঠালেন মমতা বন্দ্যোপাধ্যায়

জার্মানি গেলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব

মন্ত্রিপরিষদ সচিব আব্দুর রশীদের নিয়োগ বাতিল, নতুন দায়িত্বে সিরাজ উদ্দিন মিয়া

শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাচ্ছেন তারেক রহমান

সংসদ সদস্য ও মন্ত্রিসভার শপথ সোমবার

তারেক রহমানের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ পেতে পারেন মোদি—ভারতীয় গণমাধ্যম

নির্বাচিত সংসদ সদস্যদের শপথ ১৭ ফেব্রুয়ারি

আইনকে আইনের মতো চলার ব্যবস্থা করব: তারেক রহমান

আমরা অবশ্যই সার্ক পুনরুজ্জীবিত করতে চাইব: তারেক রহমান