হোম > জাতীয়

২২৭৬ জনকে গুম-খুন: ট্রাইব্যুনালে ফের অভিযোগ বিএনপির

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ছবি: সংগৃহীত

বিএনপির নেতা-কর্মীদের গুম-খুনের ঘটনায় তদন্ত করে পদক্ষেপ নিতে আবারও আবেদন করা হয়েছে। গতকাল সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলামের কাছে এ অভিযোগ জমা দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য এবং মামলা ও তথ্য সংরক্ষণ সমন্বয়ক সালাহউদ্দিন খান। এতে বলা হয়, গত ১৬ বছরে শুধু ক্রসফায়ারের নামেই ২২৭৬ জনকে হত্যা করা হয়। এর মধ্যে ১৭৭৬ জন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মী।

এর আগে গত বছরের ৮ জানুয়ারি তৎকালীন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের কাছেও একই অভিযোগ জমা দিয়েছিলেন। তবে এখনো পদক্ষেপ না নেওয়ায় আবার তা জমা দেওয়া হয় বলে উল্লেখ করা হয় আবেদনে।

অভিযোগে বলা হয়, ২০০৮ থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত আওয়ামী লীগ সরকারের সময় পরিকল্পিতভাবে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু সদস্যের সহায়তায় বিএনপির নেতা-কর্মীদের অপহরণ করে গুম, নির্যাতন ও দীর্ঘদিন আটক রেখে ক্রসফায়ারের নামে হত্যা করা হয়।

লোকলজ্জায় মুখ লুকায় পরিবার, চিকিৎসা পায় না মাদকাসক্ত সন্তান

সরকারি দলের লোকই নিরাপদ নয়, জনগণ কীভাবে নিরাপত্তা পাবে: জামায়াতের এমপি

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ছাড়া সব বিষয়ে দক্ষ স্বরাষ্ট্রমন্ত্রী: সংসদে জামায়াতের এমপি

সময় চাহিয়া লজ্জা দিবেন না—বাজেট আলোচনায় স্পিকার

এখন থেকে ফতোয়ার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যাব: সংসদে জামায়াত এমপির কটাক্ষ

৫০ শতাংশের বেশি এডিসের লার্ভা মিলেছে রেস্তোরাঁ-বাসাবাড়িতে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

দেশের স্বার্থরক্ষার চেষ্টা করেছি: মালয়েশিয়া-চীন সফর প্রসঙ্গে সংসদে প্রধানমন্ত্রী

মালয়েশিয়া ও চীন সফরের ‘অভূতপূর্ব সাফল্যে’ প্রধানমন্ত্রীকে ধন্যবাদ সংসদে

ব্রিকসে অংশগ্রহণ ও এসসিওর অংশীদার হতে বাংলাদেশকে চীনের সমর্থন