হোম > জাতীয়

রেলপথ মন্ত্রণালয়ের নতুন সচিব হুমায়ুন কবীর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রেলপথ মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন ড. মো. হুমায়ুন কবীর। আজ সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। 

ড. মো. হুমায়ুন কবীর রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁকে সচিব পদে পদোন্নতি দিয়ে রেলপথ মন্ত্রণালয়ে পদায়ন করা হলো আজ। জনস্বার্থে জারিকৃত এ আদেশ দ্রুত কার্যকর করা হবে বলে উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে। 

বর্তমানে রেলপথ মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন মো. সেলিম রেজা। গত বছর মো. সেলিম রেজার অবসরে যাওয়ার কথা ছিল। কিন্তু সরকার তাঁকে চুক্তিতে একই পদে নিয়োগ দিয়ে আদেশ দিয়েছিল।

বুদ্ধ পূর্ণিমায় শান্তি ও সম্প্রীতির বার্তা এলজিআরডি মন্ত্রীর

বিশ্বশান্তি প্রতিষ্ঠায় গৌতম বুদ্ধের অহিংসার বাণী আজও প্রাসঙ্গিক: রাষ্ট্রপতি

‘নতুন কুঁড়ি স্পোর্টস’ দেশের ক্রীড়াঙ্গনে যুগান্তকারী পরিবর্তন আনবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত সিলেট

বন্ধ হওয়া কলকারখানা চালুর উদ্যোগ নিয়েছি: প্রধানমন্ত্রী

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষি: হাওরাঞ্চলে ৩ মে থেকে ধান ও চাল সংগ্রহ করবে সরকার

অসুস্থ হজযাত্রীর খোঁজ নিতে কুর্মিটোলা হাসপাতালে ধর্মমন্ত্রী

রেমিট্যান্সের ভিত্তি স্থাপন করেছিলেন জিয়াউর রহমান: রাষ্ট্রপতি

‎ই-ফায়ার লাইসেন্স চালু, ঘরে বসেই মিলবে সেবা

আজ শুভ বুদ্ধপূর্ণিমা