হোম > জাতীয়

‘বিশৃঙ্খলা হলে ৮ মিনিট লাগবে না, ২ মিনিটেই মিটমাট হবে’

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

মিরপুরে আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ঢাকা-১৫ আসনে দায়িত্বরত সেনাবাহিনীর ক্যাপ্টেন সাইফ হোসেন। ছবি: আজকের পত্রিকা

ঢাকা-১৫ আসনে দায়িত্বরত বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন সাইফ হোসেন বলেছেন, ‘সেনাবাহিনী নিয়মিত টহলে আছে। কোনো কেন্দ্রে বিশৃঙ্খলার ঘটনা ঘটলে ৮ মিনিট নয়, ২ মিনিটেই মিটমাট করা যাবে বলে আশা করছি।’

আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর মিরপুরে আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

এর আগে সকাল সাড়ে ৯টার দিকে আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বাকবিতণ্ডার ঘটনা ঘটে। এ প্রসঙ্গে ক্যাপ্টেন সাইফ বলেন, ‘এখানে বিএনপি এবং জামায়াত —দুই পক্ষেরই লোকজন এসে ভোটারদের ভোট দেওয়ার কথা বলছিলেন। একপর্যায়ে তর্কাতর্কি এবং জটলা সৃষ্টি হয়। পরে আমরা আইনশৃঙ্খলা বাহিনী মিলে জটলা ক্লিয়ার করে দেই। এখন ভোট সুষ্ঠুভাবেই চলছে।’

ঢাকা-১৫ আসনটি ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৪, ১৩, ১৪ ও ১৬ নম্বর ওয়ার্ড (মিরপুর-কাফরুল) নিয়ে গঠিত। তালতলা, শেওড়াপাড়া, কাজীপাড়া, কাফরুল, মিরপুর ১০, মিরপুর ১৪, কচুক্ষেত ও পূর্ব সেনপাড়া এলাকা নিয়ে গঠিত।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী দলের আমির ডা. শফিকুর রহমান। এখানে বিএনপির প্রার্থী হলেন শফিকুল ইসলাম খান মিল্টন।

নির্বাচনে অনিয়ম হওয়ার সুযোগ নেই: ইসি মাছউদ

নতুন বাংলাদেশ গঠনের সুযোগ আমাদের সামনে এসেছে: প্রধান উপদেষ্টা

একজনের ভোট আরেকজনের দেওয়ার সম্ভাবনা খুবই কম: স্বরাষ্ট্র উপদেষ্টা

‎শেষ পর্যন্ত নির্বাচনী মাঠে থাকব: জাপা মহাসচিব

পোলিং এজেন্টদের ঢুকতে দেওয়া হচ্ছে না: তাসনিম জারা

শান্তিপূর্ণ ভোট চলছে, সবাইকে নির্ভয়ে কেন্দ্রে যাওয়ার আহ্বান সেনাপ্রধানের

গণভোটের প্রক্রিয়া বুঝতে না পারায় দীর্ঘ হচ্ছে ভোটের লাইন

টাকা নিয়ে ধরা পড়া অ্যালার্মিং না, বরং ধরা পড়াটা ভালো: ইসি সানাউল্লাহ

গণতন্ত্রের ট্রেন গন্তব্যে পৌঁছাবে বলে আশাবাদ সিইসির

আজ ঢাকায় চলছে মেট্রো, সারা দেশে ট্রেন চলাচল স্বাভাবিক