হোম > জাতীয়

ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও শরিফ ওসমান হাদি। ছবি: সংগৃহীত

শহীদ শরিফ ওসমান হাদির পরিবারকে একটি ফ্ল্যাটের দলিল ও চাবি হস্তান্তর করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

আজ মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শরিফ ওসমান হাদির স্ত্রী ও পরিবারের কয়েকজন সদস্যের উপস্থিতিতে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ কর্তৃক রাজধানীর লালমাটিয়া এলাকায় এই রেডি ফ্ল্যাটের দলিল ও চাবি হস্তান্তর করা হয়।

এ সময় গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম এবং জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের চেয়ারম্যান ফেরদৌসী বেগম উপস্থিত ছিলেন।

ফ্ল্যাট হস্তান্তরের প্রতিক্রিয়ায় ওসমান হাদির স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা ফেসবুক পোস্টে লিখেছেন, ‘ডক্টর মুহাম্মদ ইউনূস স্যার আজকে তার বাসভবনে ফিরনাসকে এবং আমাকে তার সাথে সাক্ষাৎ করার জন্য ডেকেছিলেন ১২টায়। সেই আসা হলো মাঝখানে আমার ইনকিলাবের ভাইবোনগুলোকে নির্যাতনের স্বীকার হতে হলো। এতে স্পষ্ট বোঝা যায় এক পক্ষ এখনো সরকারের মধ্যে, যারা হাসিনার দোসর। যা-ই হোক আসার উদ্দেশ্য জানা ছিল না, পরে বুঝতে পেরেছি, ফিরনাসের দেখাশোনার জন্য ডক্টর মুহাম্মদ ইউনূস স্যার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেগুলোর কাগজপত্র হস্তান্তরের জন্য আমাদের আসতে বলা। আমি তাঁকে স্পষ্ট করে বলেছি, আপনি কি আমার স্বামীর বিচারের ব্যাপারে সর্বোচ্চ চেষ্টা করবেন, না হলে আমার ফিরনাস কোনো কিছুই গ্রহণ করবে না। তিনি আমাকে আশ্বস্ত করেছেন যে তাঁর হাতে যত কিছু আছে, ইনফ্যাক্ট জাতিসংঘের তত্ত্বাবধানে যেভাবেই হোক এর সর্বশেষ পর্যন্ত তিনি যাবেন হাদিকে সঠিক বিচার পাইয়ে দিতে।’

রাবেয়া ইসলাম আরও লেখেন, ‘আমার ভাইবোনগুলোর ওপরে যে হামলা করা হয়েছে, তাতেও তিনি দুঃখ প্রকাশ করেছেন। আমার জীবন, চাকরি এগুলোর ব্যাপারে জিজ্ঞেস করাতে আমি বলে দিয়েছি যে আমি আমার নিজের যোগ্যতা দিয়ে জব নেব। আপনি ফিরনাসের জন্য করেছেন, অনেক শুকরিয়া। তিনি পুরোপুরি আশ্বাস দিয়েছেন, তিনি আন্তর্জাতিকভাবে এই হত্যার তদন্তের ব্যাপারে সর্বোচ্চ সহায়তা করবেন। সে আশ্বাস পেয়ে, এরপরেই আমি ওখান থেকে এসেছি।’

ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক এখন যেকোনো সময়ের চেয়ে গুরুত্বপূর্ণ: পল কাপুর

টানা প্রায় ১৬ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অন্তর্বর্তীর ১৩৩ অধ্যাদেশের মধ্যে যেসব বাদ পড়ছে, যেগুলো থাকছে

হরমুজে জটিলতা, বিকল্প পথে সৌদি আরব থেকে তেল আনছে বাংলাদেশ

সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ বাতিলের সুপারিশ

অফিস সকাল ৯টা থেকে ৪টা, সন্ধ্যা ছয়টায় বন্ধ মার্কেট

দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানো এসি ল্যান্ডকে প্রত্যাহার

ওই যে জঙ্গি এমপি যাচ্ছে: তদন্ত চান হানজালা

‘মিথ্যা’ শব্দটির ব্যবহার নিয়ে বিরোধীদলীয় নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রীর বিতর্ক

ডেপুটি স্পিকারকে প্রধান করে সংসদের লাইব্রেরি কমিটি গঠন