হোম > জাতীয়

খালেদা জিয়ার জানাজায় এসে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তানের স্পিকারের কুশল বিনিময়

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

আজ বুধবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফন অনুষ্ঠানের আগে ঢাকায় কুশল বিনিময় করেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর। ছবি: প্রেস উইং

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফন অনুষ্ঠানের আগে ঢাকায় কুশল বিনিময় করেছেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর।

আজ বুধবার ঢাকায় অনুষ্ঠিত অনুষ্ঠানের প্রাক্কালে দুই দেশের শীর্ষ এই প্রতিনিধির মধ্যে শুভেচ্ছা বিনিময় হয়। খালেদা জিয়ার অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে তাঁরা উভয়েই ঢাকায় অবস্থান করছেন।

উল্লেখ্য, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক মহল গভীর শোক প্রকাশ করেছে এবং তাঁর জানাজায় অংশ নিতে একাধিক দেশের প্রতিনিধিরা ঢাকায় এসেছেন।

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ পর্যালোচনা করে দেখা হচ্ছে: ভারত

সৌদি আরবের জেদ্দায় পৌঁছেছে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট

মোটরসাইকেলের জন্য ‘ফুয়েল পাস’ অ্যাপে তেল মিলবে আরও ১০ জেলা ও মহানগরে

বেশির ভাগ দরগাহ-মাজার খোলেনি হামলার পর

হজ ক্যাম্প পরিদর্শনে প্রধানমন্ত্রী

রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে যুক্তরাষ্ট্রের ছাড়ের তথ্যটি ‘বিভ্রান্তিকর’: জ্বালানি মন্ত্রণালয়

ঢাকায় শনিবার আসছেন মার্কিন বিশেষ দূত হার্ডার

ভিন্নতার মাঝে ঐক্যই মূলনীতি, কোনো বৈষম্য থাকবে না: সংস্কৃতিমন্ত্রী

প্রশ্নপত্র ফাঁসের সাজা ন্যূনতম পাঁচ বছর করা হচ্ছে: শিক্ষামন্ত্রী

পাম্পে তেল নিতে অগ্রাধিকার চায় পুলিশ, আইজিপিকে চিঠি