হোম > জাতীয়

ভিসা বাতিল করতে পারবেন হজযাত্রীরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফাইল ছবি

সৌদি আরবের ই-হজ সিস্টেমে হজের ভিসা সম্পন্ন হওয়া হজযাত্রীর ভিসা বাতিল করার অপশন চালু হয়েছে।

এ সুযোগ দেওয়ার ফলে কোনো হজযাত্রীর ভিসা বাতিলের প্রয়োজন হলে তা বাতিল করা যাবে।

তবে ভিসা বাতিলকারী হজযাত্রীর কাছ থেকে ভিসা ফি ও ইলেকট্রনিক সার্ভিস ফি বাবদ প্রদত্ত ৩৬০ সৌদি রিয়াল সমপরিমাণ অর্থ কর্তনযোগ্য হবে।

গতকাল ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ-১ শাখা থেকে দেওয়া এক বিজ্ঞাপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।