হোম > জাতীয়

সচিবদের চিঠি দিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নের তাগিদ

বিশেষ প্রতিনিধি, ঢাকা

ফাইল ছবি

সচিবদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান যেসব নির্দেশনা ও অনুশাসন দিয়েছেন, তা বাস্তবায়নে সব সচিবকে চিঠি পাঠিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। চিঠিতে প্রধানমন্ত্রীর চার দফা নির্দেশনা তুলে ধরা হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিবের চিঠিতে বলা হয়েছে, ১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সচিব সভায় প্রধানমন্ত্রী সচিবদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন। সংসদ নির্বাচনে জনগণের ভোটে ক্ষমতাপ্রাপ্ত দলের নির্বাচনী ইশতেহার জাতীয় পর্যায়ের প্রতিশ্রুতিতে পরিণত হয়েছে। এতে আরও বলা হয়, সরকারের পক্ষে এ প্রতিশ্রুতি বাস্তবায়নে সব মন্ত্রণালয় ও বিভাগকে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা গ্রহণ করতে হবে। জনগণের প্রত্যাশা পূরণে স্বচ্ছতা ও জবাবদিহির ভিত্তিতে পেশাদারত্বের সঙ্গে এ প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে হবে।

চিঠিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী সরকারি কর্মকর্তা-কর্মচারীদেরকে সংবিধান, আইনের শাসন এবং কার্যপ্রণালি বিধি মেনে দায়িত্ব পালনের নির্দেশনা দিয়েছেন। তিনি জানিয়েছেন, সরকারি কর্মচারীদের মেধা ও কর্মের ভিত্তিতেই মূল্যায়ন করা হবে।

মন্ত্রিপরিষদ সচিব চিঠিতে লিখেছেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনা ও দিকনির্দেশনার প্রতি আপনার ব্যক্তিগত মনোযোগ আকর্ষণ করছি। প্রধানমন্ত্রীর নির্দেশনা ও সিদ্ধান্ত অনুযায়ী প্রযোজ্য ক্ষেত্রে আপনার মন্ত্রণালয় বা বিভাগ থেকে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করে সে সম্পর্কে আমাকে অবহিত করার অনুরোধ জানাচ্ছি।’

১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি জোটের বড় জয়ের পর ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। ১৮ ফেব্রুয়ারি সচিবালয়ে মন্ত্রিসভার অনানুষ্ঠানিক বৈঠক করেন তিনি। এরপর সচিবদের নিয়ে সভা করেন প্রধানমন্ত্রী।

গুম প্রতিরোধ আইনের খসড়া: তদন্তের ক্ষমতা পাচ্ছে পুলিশ

গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেল রানা-স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ

সংসদীয় স্থায়ী কমিটি: আইন মন্ত্রণালয়ের সভাপতি পার্থ, অর্থে মুশফিকুর রহমান

স্থায়ী পাবলিক পরীক্ষাকেন্দ্র স্থাপন সরকারের বিবেচনায়: সংসদে শিক্ষামন্ত্রী

বিআরটি নিয়ে বিশেষজ্ঞদের মতামত শুনলেন প্রধানমন্ত্রী, চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি

হাসিনার করা চুক্তিই খুলে দিতে পারে বেনজীরকে ফেরানোর পথ

আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

দেশের এইচএসসি সিঙ্গাপুরের ক্লাস সিক্সের সমান: সংসদে ববি হাজ্জাজ

বিএনপি এমপির বক্তব্য নিয়ে সংসদে উত্তেজনা, এক্সপাঞ্জ