হোম > জাতীয়

তেল ও জিনিসপত্রের দাম বাড়বে, সেগুলো সয়ে নিয়ে এগোতে হবে: মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি

নদী পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে বক্তব্য দেন মির্জা ফখরুল। ছবি: আজকের পত্রিকা

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘শৃঙ্খলা মানতে হবে। আমাদের সামনে কিন্তু খুব ভালো সময় না ভাই। একটু কঠিন সময়, এই যুদ্ধটা আমাদের খুব ক্ষতি করতেছে। আমাদের তেলের দাম বাড়বে, আমাদের জিনিসপত্রের দাম বেড়ে যাবে। সেগুলো সয়ে নিয়ে আমাদের এগোতে হবে।’

আজ সোমবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের নেহা নদী পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শৃঙ্খলার প্রয়োজনীয়তা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘একটা কথা মনে রাখতে হবে, আমাদের জাতি হিসেবে যদি ওপরে উঠতে হয়, শৃঙ্খলা ছাড়া কেউ ওপরে উঠতে পারবে না। এখন একটা বড় সংকট দেখা দিয়েছে—তেল নাই। যুদ্ধ লাগছে ইরান, আমেরিকা, ইসরায়েল। তেলের সাপ্লাই কম।’

সম্প্রতি একটি পেট্রলপাম্পে ভাঙচুরের ঘটনার নিন্দা জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, ‘আমার ঠাকুরগাঁওতে একটা পেট্রলপাম্প ভেঙে দিলে। কেন? তারা তেল দিতে চায় নাই। তো ভাই, তুমি পাম্পটা ভাঙলে কেন? অভিযোগ থাকলে যারা দায়িত্বশীল আছে, তাদের বলো। পাম্প ভাঙলে কেন? মব আমরা তৈরি করতে দেব না। মবকে আমরা কঠোর হস্তে দমন করব।’

এ সময় দ্রুত ব্যবস্থা নেওয়ায় পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘আমি এসপি সাহেবকে ধন্যবাদ দিই যে ওই রাতে সাতজনকে উনি গ্রেপ্তার করছেন। সুতরাং সবাই সাবধান থাকবেন, কোথাও গায়ের জোরে আইনের বাইরে কোনো কাজ করবেন না। এটা আমরা হতে দেব না।’

খাল খনন ও উন্নয়ন কর্মকাণ্ড উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে মির্জা ফখরুল বলেন, ‘গোটা বাংলাদেশে এ রকম ২০ হাজার খাল খনন করা হবে। আমাদের তারেক রহমান সাহেব, আমাদের প্রধানমন্ত্রী যেটা বলেন, কাজ করে দেখান। ওই যে কিছুসংখ্যক নেতারা আছে না, যারা বেহেশতে যাওয়ার টিকিট দিচ্ছে। তো বেহেশতে তো নিতে পারল না এবার। আমরা আমাদের কাজ দিয়ে ইনশা আল্লাহ বেহেশতে যাব। আমাদের কাজ দিয়ে ইবাদত করে আমরা ইনশা আল্লাহ বেহেশতে যাবার ব্যবস্থা করব।’

মির্জা ফখরুল বলেন, ‘একটা জিনিস মনে রাখবেন, ধর্মটাকে বিক্রি করে কিছু করা যায় না। ধর্মটা মানুষের অন্তরের ব্যাপার। বাংলাদেশের ৯৫ ভাগ মানুষ ধার্মিক। ধর্মকে তারা ভালোবাসে, সম্মান করে, শ্রদ্ধা করে। কিন্তু ধর্ম নিয়ে ব্যবসা পছন্দ করে না। এটা মনে রাখতে হবে আমাদের।’

সবশেষে দেশের জন্য নিরলস কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করে মন্ত্রী বলেন, ‘আমরা আরও অনেকগুলো কমিটমেন্ট করেছি। তারেক সাহেব যেভাবে কাজ করতেছেন, আমাদের ছুটি নাই। এই বুড়ো বয়সে আমাকে সকালে অফিসে যেতে হচ্ছে, ছুটি নাই।’

গায়ের জোরে আইনের বাইরে কাজ করবেন না—ফিলিং স্টেশনে হামলা প্রসঙ্গে মির্জা ফখরুল

ঈদের ছুটি শেষ আজ, অফিস­-আদালত খুলছে কাল

‘সরবরাহ সংকট’, সারা দেশের পেট্রলপাম্প বন্ধের আশঙ্কা

ঈদে রাঙামাটিতে সেনা ক্যাম্প পরিদর্শন করলেন সেনাপ্রধান

কক্সবাজার সৈকতের বালিয়াড়িতে কোনো অবৈধ স্থাপনা থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের বিভিন্ন স্থানে সড়কে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

লেভেল ক্রসিংয়ে আন্ডারপাস হবে, থাকবে স্বয়ংক্রিয় সিগন্যাল: রেল প্রতিমন্ত্রী

একাত্তরে পাকিস্তানি গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির দাবি, মার্কিন কংগ্রেসে প্রস্তাব উত্থাপন

কুমিল্লায় ট্রেন দুর্ঘটনায় নিহতদের পরিবার ১ লাখ টাকা করে পাবে: রেল প্রতিমন্ত্রী

হাদি হত্যা: ‘আমি এই কাজ করিনি’— ভারতে গ্রেপ্তার ফয়সালের দাবি