হোম > জাতীয়

শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাচ্ছেন তারেক রহমান

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের নিরঙ্কুশ বিজয়ের পর এবার প্রতিপক্ষ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে সরাসরি দেখা করতে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আগামীকাল রোববার দুই নেতার সঙ্গে দেখা করতে তাঁদের বাসায় যাবেন তিনি।

বিএনপির প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘রোববার সন্ধ্যা ৭টায় প্রথমে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াত আমিরের বাসায় যাবেন তারেক রহমান। সেখান থেকে রাত ৮টার দিকে দক্ষিণ বনশ্রীতে নাহিদ ইসলামের বাসায় যাওয়ার কথা রয়েছে তাঁর।’

বিএনপির চেয়ারম্যানের এই উদ্যোগকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। তাঁদের মতে, নির্বাচনী উত্তাপের পর সংলাপ, সহমত ও সহনশীলতার বার্তা দেওয়ার জন্য এটি একটি কৌশলগত ও ইতিবাচক পদক্ষেপ।

দলীয় সূত্র বলছে, ভবিষ্যৎ সরকার পরিচালনায় বিরোধী দলের সঙ্গে যোগাযোগ ও আস্থার সেতুবন্ধন গড়ে তোলার ওপর গুরুত্ব দিচ্ছেন তারেক রহমান। এই মনোভাব থেকেই তিনি এই সাক্ষাতের উদ্যোগ নিয়েছেন।

প্রধানমন্ত্রীর নৈশভোজ: শরিকদের প্রত্যাশা মেটানো চ্যালেঞ্জ হবে বিএনপির

খাদ্যনিরাপত্তা জোরদারে সমন্বিত উদ্যোগ চান বিশেষজ্ঞরা

ক্রিপ্টোকারেন্সি লেনদেনে জড়িতের অভিযোগে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা বরখাস্ত

শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান

সংসদে আইন পাস ও স্থায়ী কমিটি গঠনে বিধি লঙ্ঘনের অভিযোগ টিআইবির

বেনজীরকে ফেরাতে দুবাই পুলিশের প্রশ্নের জবাব দিচ্ছে দুদক

স্থানীয় নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকেরা: ইসির সুপারিশ

পুলিশের ডিআইজি ও এসপি পদমর্যাদার ১৪ কর্মকর্তাকে একযোগে বদলি

রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

নতুন কুঁড়ি স্পোর্টস: জাতীয় পর্ব শুরু, সেপ্টেম্বরে দ্বিতীয় আসর