হোম > জাতীয়

ট্রেনে ঈদযাত্রা: আজ মিলবে ২৫ মার্চের অগ্রিম টিকিট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রতীকী ছবি।

ঈদে বাড়িমুখো মানুষের জন্য গতকাল শুক্রবার থেকে আন্তনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। এবারও পুরো টিকিট বিক্রির প্রক্রিয়া অনলাইনে চলছে। গতকাল ২৪ মার্চের টিকিট বিক্রি হয়েছে। সেই ধারাবাহিকতায় আজ শনিবার ২৫ মার্চের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে।

আজ শনিবার সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের চলাচল করা ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়। বরাবরের মধ্যে আজও উত্তরাঞ্চলের টিকিটের চাহিদা অনেক বেশি ছিল। সকাল সাড়ে ৮টার দিকে রেল সেবা অ্যাপসে প্রবেশ করে দেখা যায় উত্তরাঞ্চলের বেশির ভাগ টিকিট শেষ।

রেলওয়ের কর্মকর্তারা জানান, ২৫ মার্চ বিকেল থেকে রাতের ট্রেনগুলোতে যাত্রীদের টিকিটের চাহিদা সবচেয়ে বেশি। ২৬ মার্চের টিকিটের চাহিদা অনেক বেশি থাকবে। তবে যাত্রীর তুলনায় টিকিটের সংখ্যা সীমিত হওয়ায়, সবার হাতে টিকিট তুলে দেওয়া সম্ভব হবে না।

আজ শনিবার দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলে চলাচল করা ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে অনলাইনে।

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, আগামীকাল ১৬ মার্চ বিক্রি করা হবে ২৬ মার্চের অগ্রিম টিকিট। পর্যায়ক্রমে ২৭ মার্চের টিকিট বিক্রি করা হবে ১৭ মার্চ। ২৮ মার্চের টিকিট বিক্রি করা হবে ১৮ মার্চ। ২৯ মার্চের টিকিট বিক্রি করা হবে ১৯ মার্চ এবং ৩০ মার্চের টিকিট বিক্রি করা হবে।

কলকাতায় বাংলাদেশের উপ-হাইকমিশনার হিসেবে যোগ দিলেন মুহাম্মদ খালেদ

ট্রাইব্যুনালের পরিদর্শন: টিএফআই সেলে সংকীর্ণ ৭টিসহ ২৯টি কক্ষ

লোডশেডিং মোকাবিলা: ডিজেল জেনারেটরের বিকল্প লিথিয়াম ব্যাটারি

হজ টিকিটে সিন্ডিকেট ভেঙে ৩৬,৮০০ টাকা কমানো হয়েছে: পর্যটনমন্ত্রী

গ্যাসের দাম বাড়ছে না, জানাল জ্বালানি মন্ত্রণালয়

রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব পেলেন তারেক রহমান

গণতন্ত্র ও অর্থনৈতিক স্বাধীনতার সুফল পেতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান কৃষিমন্ত্রীর

সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী

চীনের এআই জোটে পর্যবেক্ষক হচ্ছে বাংলাদেশ

বিমান খাতে শৃঙ্খলা ফেরাতে কাজ চলছে: মন্ত্রী আফরোজা খানম